বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এক সাক্ষাতে তিনি এই আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সাক্ষাতে উভয় পক্ষ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব নির্বাচনে বিজয়ী হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানান মার্কো রুবিও। এর পরিপ্রেক্ষিতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
গুরুত্বপূর্ণ এই সাক্ষাতের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।
বাংলাফ্লো/এফআইআর












