বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: আদ্-দ্বীন হাসপাতাল প্রকল্প সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘স্টোরকিপার’ পদে দক্ষ ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। গত ১৯ মে থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০৫ জুন ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই এমকম ডিগ্রিধারী হতে হবে।
অন্যান্য দক্ষতা: কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্তত ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
কর্মস্থল: রংপুর (সদর)।
চাকরির ধরন: ফুলটাইম বা পূর্ণকালীন।
বেতন ও সুবিধাসমূহ: নির্বাচিত প্রার্থী মাসিক ২০,০০০ টাকা বেতন পাবেন। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি, স্বাস্থ্য সুবিধা, শিক্ষা প্রণোদনা এবং উৎসব ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আদ্-দ্বীন হাসপাতাল প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত নির্দেশাবলি এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৫ জুন ২০২৬।
বাংলাফ্লো/এফআইআর






