বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ জাহিদুল ইসলামকে। এর আগে এই বিভাগের ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করার পর পদটি শূন্য ছিল।
শনিবার (১৬ মে) ডিএমপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ কার্যালয় আদেশে এই বদলি ও পদায়ন করা হয়। একই আদেশে ডিএমপির ডিসি মিনা ডিএমপি সূত্রে জানা যায়, গত ৫ মে রমনা বিভাগের তৎকালীন ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার এসপি হিসেবে বদলি করে সরকার। একই দিন নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। শনিবার ডিএমপি সদরদপ্তরের আদেশে তাঁকে রমনা বিভাগের ডিসি হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হলো।
নতুন রমনা ডিসি শেখ জাহিদুল ইসলামের আলোচিত হওয়ার একটি বিশেষ প্রেক্ষাপট রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন তিনি নীলফামারীর এসপি থাকাকালীন সৈয়দপুর বিমানবন্দরে একটি বড় অভিযান পরিচালনা করেন।
ওই অভিযানে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ ৭৪ লাখ টাকাসহ আটক করেছিলেন তিনি। নির্বাচনের আগের দিন এই বিপুল অর্থসহ আটকের ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং এই পুলিশ কর্মকর্তার বহিষ্কার দাবি করা হয়েছিল। সেই আলোচিত পুলিশ কর্মকর্তাই এবার রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ রমনা জোনের নিরাপত্তার হাল ধরলেন।
বাংলাফ্লো/এফআইআর






