Sunday, June 28, 2026
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

একনেকে চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
May 13, 2026
বাংলাদেশ
0
একনেকে চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

একনেকে চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: কয়েক দফা পেছানোর পর অবশেষে আলোর মুখ দেখছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও জীববৈচিত্র্য রক্ষার স্বপ্ন। আজ বুধবার (১৩ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বহুল প্রতীক্ষিত ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।

সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় মোট ১৬টি প্রকল্পের মধ্যে ১১ নম্বর কার্যতালিকায় ছিল এই মেগা প্রকল্পটি। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

১৯৭৫ সালে ভারতের ফারাক্কা ব্যারাজ নির্মাণের ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশে পদ্মা নদীর প্রবাহ মারাত্মকভাবে কমে যায়। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, ইছামতি ও বড়াল নদী প্রায় পানিশূন্য হয়ে পড়ে। নদীগুলোতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় কৃষি, মৎস্য ও সুন্দরবনের ইকোসিস্টেম হুমকির মুখে পড়ে। এই সংকট নিরসনেই রাজবাড়ীর পাংশা পয়েন্টে পদ্মা নদীতে এই ব্যারাজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

প্রকল্পের মূল লক্ষ্য ও কার্যক্রম:

বিশাল অবকাঠামো: রাজবাড়ীর পাংশায় ২.১ কিলোমিটার দীর্ঘ ব্যারাজ নির্মাণ করা হবে, যাতে থাকবে ৭৮টি স্পিলওয়ে গেট। ব্যারাজের ওপর দিয়ে একটি রেলসেতুও থাকবে।

নদী পুনরুজ্জীবিতকরণ: এই প্রকল্পের মাধ্যমে গড়াই-মধুমতি ও হিসনা-মাথাভাঙ্গাসহ পাঁচটি প্রধান নদী সিস্টেমের প্রবাহ নিশ্চিত করা হবে। প্রথম ধাপে গড়াই-মধুমতি নদীর ১৩৫ কিলোমিটার এবং হিসনা নদী সিস্টেমের ২৪৬ কিলোমিটার পুনর্খনন করা হবে।

জলবিদ্যুৎ উৎপাদন: ব্যারাজ ও গড়াই অফটেকে জ্বালানি ছাড়াই প্রায় ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রাখা হয়েছে।

সেচ ও কৃষি: শুষ্ক মৌসুমে ২ হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণের মাধ্যমে প্রায় ১৯ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। এতে বছরে প্রায় ২৩.৯০ লাখ টন ধান ও ২.৩৪ লাখ টন অতিরিক্ত মাছ উৎপাদন সম্ভব হবে।

পদ্মা ব্যারাজের সুফল পাবে দেশের ৪টি বিভাগের ১৯টি জেলার ১২০টি উপজেলা। এর মধ্যে কুষ্টিয়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, রাজবাড়ী, ফরিদপুর, পাবনা ও রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ জেলাগুলো সরাসরি উপকৃত হবে। দেশের মোট জনসংখ্যার প্রায় ৩৭ শতাংশ মানুষ এই প্রকল্পের মাধ্যমে সরাসরি লাভবান হবে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সুন্দরবনে লবণাক্ততার অনুপ্রবেশ কমবে এবং জীববৈচিত্র্য পুনরুদ্ধার হবে। বছরে প্রায় ৮ হাজার কোটি টাকার সামাজিক ও অর্থনৈতিক রিটার্ন আসবে এই প্রকল্প থেকে। তবে ফারাক্কা চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হতে চলায় এই প্রকল্পের ভূ-রাজনৈতিক গুরুত্ব ও চ্যালেঞ্জ নিয়ে নতুন করে আলোচনার অবকাশ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Bangla FlowECNEC ApprovalGorai River RestorationNational News BDPadma Barrage ProjectPM Tariq RahmanWater Resources Bangladeshএকনেক অনুমোদননদী বাঁচাওপদ্মা ব্যারাজপাউবোফারাক্কা সমস্যাবাংলা ফ্লো।সুন্দরবন রক্ষা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বুয়েটের হল সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ

বুয়েটের হল সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

June 28, 2026
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 27, 2026
রবিবার থেকে শুরু ভারতীয় ট্যুরিস্ট ভিসা, কীভাবে আবেদন করবেন?
বাংলাদেশ

রবিবার থেকে শুরু ভারতীয় ট্যুরিস্ট ভিসা, কীভাবে আবেদন করবেন?

June 27, 2026
পরবর্তী পোস্ট
শিক্ষা জট দূর করতে বড় পদক্ষেপ, সব স্কুলে বসবে সোলার প্ল্যান্ট

শিক্ষা জট দূর করতে বড় পদক্ষেপ, সব স্কুলে বসবে সোলার প্ল্যান্ট

ব্যক্তিগত হাজিরা মওকুফ হলেও সশরীরে আদালতে আসার ঘোষণা লতিফ সিদ্দিকীর

ব্যক্তিগত হাজিরা মওকুফ হলেও সশরীরে আদালতে আসার ঘোষণা লতিফ সিদ্দিকীর

লেবানন সীমান্ত থেকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা

লেবানন সীমান্ত থেকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (4)
  • অন্যান্য (48)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (73)
  • অর্থনীতি (100)
  • আদালত (99)
  • আন্তর্জাতিক (811)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (416)
  • খেলা (365)
  • চলচ্চিত্র (12)
  • চাকরি (83)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (29)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (302)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,780)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (3)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (9)
    • চট্টগ্রাম (57)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (11)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (1)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (9)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (3)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (970)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (479)
  • লাইফস্টাইল (147)
  • শিক্ষা (164)
  • শিল্প সাহিত্য (9)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (51)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বুয়েটের হল সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী June 28, 2026
  • ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ খুঁজছে এসিআই June 28, 2026
  • জর্ডানকে হারিয়ে শতভাগ জয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা June 28, 2026
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান