বিনোদন ডেস্ক
ঢাকা: স্টেজ শোতে গান গাইতে প্রথমবারের মতো মালয়েশিয়া যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যোহরা ঐশী। আগামী ২৮ জুন রাতে কুয়ালালামপুরের এইচজিএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’ শীর্ষক এই কনসার্ট। সম্প্রতি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই গায়িকা।

ঐশী জানান, মালয়েশিয়া সফরে তার সঙ্গে থাকছে নিজের ব্যান্ড দল ‘ঐশী এক্সপ্রেস’। দলে পাঁচজন মিউজিয়িশান, একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ও একজন ম্যানেজারসহ মোট আটজন সদস্য রয়েছেন।

প্রবাসী বাংলাদেশিদের গানে গানে মুগ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘যেহেতু এবার প্রথম কুয়ালালামপুরে যাচ্ছি, তাই আমি ভীষণ উচ্ছ্বসিত। তবে এটা সত্যি, দেশের বাইরে গেলে গানে গানে অনুভব করতে পারি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দেশ ও দেশের মাটিকে কতটা ভালোবাসে, কতটা মিস করে।’

বাংলাফ্লো/এম এইচ এইচ






