আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ছাড়াও তাদের মিত্র দেশগুলোর কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, ওই প্রণালি এখন পুরোপুরি বন্ধ এবং এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিপ্লবী গার্ড জানিয়েছে, শুক্রবার ভিন্ন তিনটি দেশের মালবাহী জাহাজ নির্দিষ্ট পথ দিয়ে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ইরানি নৌ সেনাদের কড়া বাধার মুখে এবং সতর্কতার পর তারা পিছু হটতে বাধ্য হয়।
বিবৃতিতে আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালি এখন পুরোপুরি বন্ধ। এর ভেতর দিয়ে জোরপূর্বক কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই নয়, বরং যারা এই দুই দেশকে সমর্থন দেয় বা তাদের বন্ধু রাষ্ট্র, তাদের কোনো জাহাজও এই পথ বা ইরানের কোনো বন্দর ব্যবহার করতে পারবে না। মিত্রদের জাহাজের ক্ষেত্রে যেকোনো গন্তব্য বা পথ ব্যবহার করাও নিষিদ্ধ ঘোষণা করেছে তেহরান।
বাংলাফ্লো/এফআইআর




