শিক্ষা ডেস্ক
ঢাকা: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়েছেন প্রফেসর ড. এস এম এ ফায়েজ। আজ সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি এই আবেদন জানান।
পদত্যাগপত্রে ড. এস এম এ ফায়েজ উল্লেখ করেন, তিনি গত ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ইউজিসির চেয়ারম্যান পদে যোগদান করেছিলেন। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তাঁর পক্ষে কমিশনের চেয়ারম্যান হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন করা আর সম্ভব হচ্ছে না। এই অবস্থায় নিজের বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁকে ইউজিসির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।
বাংলাফ্লো/এফআইআর






