বিনোদন ডেস্ক
ঢাকা: একসময়ের গলায় গলায় ভাব এখন সাপে-নেউলে সম্পর্ক। স্কুল জীবনের বন্ধুত্ব থেকে বলিউডের পার্টি—সবখানেই একসঙ্গে দেখা যেত সারা আলি খান ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরিকে (ওরহান আত্রামানি)। কিন্তু হঠাৎই ছন্দপতন। ভার্চুয়াল জগতে একে অপরকে আনফলো এবং প্রকাশ্যেই কাদা ছোড়াছুড়িতে লিপ্ত ওরি। বিশেষ করে সারার ক্যারিয়ার নিয়ে ওরির কুরুচিকর মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া।
ঝামেলার শুরুটা হয় ওরির পক্ষ থেকেই। আচমকাই এক ভিডিওতে ওরি মন্তব্য করেন, ‘সারা, অমৃতা ও পলক—এই তিনটি নাম অত্যন্ত খারাপ।’ প্রসঙ্গত, অমৃতা সিং সারার মা এবং পলক তিওয়ারির সঙ্গে সারার ভাই ইব্রাহিম আলি খানের প্রেমের গুঞ্জন রয়েছে। এই মন্তব্যের পরপরই সারা ও ইব্রাহিম দুজনেই ইনস্টাগ্রামে ওরিকে আনফলো করে দেন।
তবে ওরি এখানেই থামেননি। সম্প্রতি অদ্ভুত সাজপোশাকে—কালো নেটের গেঞ্জির ভেতর সাদা ব্রা পরা অবস্থায় দেখা যায় তাকে। এক নেটিজেন প্রশ্ন করেন, ওই অন্তর্বাসে তিনি কী ধরে রেখেছেন? জবাবে ওরি ন্যাক্কারজনকভাবে বলেন, ‘আমার এই অন্তর্বাসে সারার ক্যারিয়ারের হিট ছবিগুলো ধরে রেখেছি।’ অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন সারার হিট ছবির সংখ্যা নগণ্য। ইচ্ছে করে নবাবকন্যার সঙ্গে পায়ে পা দিয়ে বিবাদে জড়ানোয় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন ওরি।
ওরির এমন অযাচিত আক্রমণের মুখেও সরাসরি কোনো কাদা ছোড়াছুড়িতে যাননি সারা। তবে তিনি বিক্রম সরকারের একটি গান শেয়ার করে লিরিক্সের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, ‘সুবোধ বালকরা বিবাদে জড়ায় না।’
বাংলাফ্লো/এফআইআর






