Saturday, June 27, 2026
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম রাজনীতি

অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই—তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
November 25, 2025
রাজনীতি
0
অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই—তারেক রহমান

অনির্বাচিত সরকারের দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই—তারেক রহমান

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকারের দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করে দেওয়ার কোনো এখতিয়ার নেই। তিনি বলেন, “এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের বিষয়ে আমরা যেমনটা দেখেছি, চট্টগ্রাম বন্দরের বিষয়েও তা-ই দেখছি। সব কৌশলগত বিকল্প বন্ধ করে দেওয়া হয়েছে।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তারেক রহমান চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানির হাতে দেওয়া এবং ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্তের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানান।

তারেক রহমান বলেন, “জনগণের সমালোচনাকে ভালোভাবে নেওয়া হচ্ছে না। দ্রুততা ও অনিবার্যতার অজুহাত দেখিয়ে যৌক্তিক উদ্বেগগুলোকে উপেক্ষা করা হচ্ছে।” তিনি প্রশ্ন তোলেন, “কেন আমরা বিকল্প না থাকার ভান করছি? কেন আমরা নিজেদের ভবিষ্যৎ সংকুচিত করছি?”

তিনি বলেন, অ্যাঙ্গোলা ও সামোয়ার মতো দেশগুলোর জন্য উত্তরণের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। জাতিসংঘের নিয়মও বলছে, কোনো দেশ অর্থনৈতিকভাবে ধাক্কা খেলে সময়সীমা নিয়ে নমনীয়তা দেখানো যায়।

চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার উল্লেখ করে তারেক রহমান বলেন, “বন্দরের বিষয়ে সাম্প্রতিক দীর্ঘমেয়াদি সিদ্ধান্তগুলো নিয়মিত কাজের (রুটিন ওয়ার্ক) অংশ নয়। এগুলো একটি জাতীয় সম্পদ নিয়ে কৌশলগত প্রতিশ্রুতি। ভবিষ্যৎ প্রজন্মকে বেঁধে ফেলার এসব সিদ্ধান্ত এমন একটি অন্তর্বর্তী সরকার নিয়েছে, যাদের কোনো ধরনের গণতান্ত্রিক ম্যান্ডেট নেই।”

এলডিসি থেকে উত্তরণ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ এগিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু উত্তরণে ‘যোগ্য’ হওয়া আর ‘প্রস্তুত’ হওয়া এক জিনিস নয়।”

তিনি আরও বলেন, “একটি দেশ যে সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না। কৌশলগত ধৈর্য কখনোই দুর্বলতা নয়।”

তারেক রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনের দিকে ইঙ্গিত করে বলেন, “দেশের মানুষের কথা বলার, বেছে নেওয়ার এবং একটি সহজ সত্য নতুন করে প্রমাণ করার সুযোগ এটা। আর সত্যটি হলো– এ দেশের ভবিষ্যৎ তাদের দ্বারাই গঠিত হবে, যারা এখানে বসবাস করেন এবং বিশ্বাস করেন সবার আগে বাংলাদেশ।”

বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangladesh EconomyBNPChattogram PortElection 2026Interim GovernmentLDC GraduationStrategic DecisionsTarique Rahmanঅন্তর্বর্তী সরকারএলডিসি উত্তরণচট্টগ্রাম বন্দরতারেক রহমানবিএনপি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

June 12, 2026
অবসরের জল্পনা উড়িয়ে দিলেন শেখ হাসিনা, দিলেন দেশে ফেরার বার্তা
বাংলাদেশ

অবসরের জল্পনা উড়িয়ে দিলেন শেখ হাসিনা, দিলেন দেশে ফেরার বার্তা

June 11, 2026
'ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী': বেনাপোল সীমান্তে নাসীরুদ্দীন পাটওয়ারী
বাংলাদেশ

‘ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী’: বেনাপোল সীমান্তে নাসীরুদ্দীন পাটওয়ারী

June 4, 2026
পরবর্তী পোস্ট
সাংবাদিকরা নিজেরাই রাজনীতিবিদদের পকেটে ঢুকে যান—মির্জা ফখরুল

সাংবাদিকরা নিজেরাই রাজনীতিবিদদের পকেটে ঢুকে যান—মির্জা ফখরুল

২৭ নভেম্বর শুরু টি-টোয়েন্টি সিরিজ, চট্টগ্রামে পৌঁছাল বাংলাদেশ দল

২৭ নভেম্বর শুরু টি-টোয়েন্টি সিরিজ, চট্টগ্রামে পৌঁছাল বাংলাদেশ দল

শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ ট্রাম্পের,এপ্রিলে বেইজিং যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ ট্রাম্পের,এপ্রিলে বেইজিং যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (4)
  • অন্যান্য (48)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (73)
  • অর্থনীতি (100)
  • আদালত (99)
  • আন্তর্জাতিক (809)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (416)
  • খেলা (359)
  • চলচ্চিত্র (12)
  • চাকরি (82)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (29)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (296)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,779)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (3)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (9)
    • চট্টগ্রাম (57)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (11)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (1)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (9)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (3)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (970)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (479)
  • লাইফস্টাইল (147)
  • শিক্ষা (163)
  • শিল্প সাহিত্য (9)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (51)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD NCP Sports News BD Tarique Rahman আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান নির্বাচন কমিশন পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • অলংকারের পারফরমেন্সে জমজমাট সিঁথির নতুন গান June 27, 2026
  • জয়া আহসানের ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ June 27, 2026
  • মা হতে চলেছেন সামান্থা June 27, 2026
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান