আবারও ঢাকায় আতিফ আসলাম
এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও বাংলাদেশের মঞ্চ মাতাতে আসছেন। আগামী ১৩ ডিসেম্বর ঢাকার এক জমকালো কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ বিষয়টি নিশ্চিত করেছে।
মেইন স্টেজের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, এই কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। জমকালো এই ওপেন এয়ার কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর বসুন্ধরা মাঠে।

আয়োজকরা জানান, কনসার্টের দিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সুরের এই মহাযজ্ঞের অগ্রিম টিকিট বিক্রি খুব শিগগিরই শুরু হবে বলেও মেইন স্টেজ জানিয়েছে।
উল্লেখ্য, আতিফ আসলাম এর আগে গত বছর ২৯ নভেম্বর ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের কনসার্টে ঢাকা এসেছিলেন। সেই কনসার্টে তিনি ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, এবং ‘তু জানে না’ সহ তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করেছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






