এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সিনেমার পর্দার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সমানভাবে জনপ্রিয়। ভক্তদের সঙ্গে তিনি প্রায়শই নিজের নতুন নতুন রূপের ছবি ভাগ করে নেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্টার্ন পোশাকে ছবি প্রকাশ করে তিনি রীতিমতো ঝড় তুলেছেন।
প্রকাশিত ছবিতে জয়াকে বেশ ‘আবেদনময়ী’ লুকে দেখা গেছে, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তবে ছবির চেয়েও বেশি আলোচনায় এসেছে তাঁর দেওয়া ক্যাপশন।
জয়া আহসান ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “আমি সব সময় তিনটি বিষয়কে প্রাধান্য দিই— আমার চুলের স্টাইল, আমার হিলের উচ্চতা আর আমার মর্যাদা।”
তাঁর এই লাস্যময়ী লুক এবং আত্মবিশ্বাসী বার্তার ভূয়সী প্রশংসা করেছেন ভক্ত-অনুরাগীরা। কমেন্ট বক্সে একজন লিখেছেন, “আপনার বয়স অনুযায়ী সৌন্দর্য ধরে রাখার রহস্য জানতে চাই আপু।” আরেক অনুরাগী লিখেছেন, “আপনার সৌন্দর্য, আপনার স্টাইল এবং আপনার মোহনীয়তা প্রশংসা করার মতো ভাষা আমার জানা নেই।”
বাংলাফ্লো/এফআইআর






