বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

দু’কোটি বাংলা ভাষাভাষী প্রবাসীর জন্য চ্যানেল আইয়ের নতুন উদ্যোগ ‘প্রবাস সংবাদ’

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

ছয় মহাদেশে ছড়িয়ে থাকা প্রায় দুই কোটি বাংলা ভাষাভাষী প্রবাসীর জন্য চ্যানেল আইয়ের নতুন উদ্যোগ ‘প্রবাস সংবাদ’ যাত্রা শুরু করেছে। প্রবাস সংবাদের আনন্দঘন আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীদের সুখ-দুঃখ, অর্জন ও আকাঙ্ক্ষা তুলে ধরবে এই নতুন সংবাদ পর্ব।

‘হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ’- এই স্লোগানে ২৬ অক্টোবর শুরু হয়েছে চ্যানেল আইয়ের নতুন সংবাদ পর্ব ‘প্রবাস সংবাদ’। বাংলাদেশ সময় প্রতিদিন ভোর ৫ টায় প্রচার হচ্ছে এই সংবাদ বুলেটিন।

প্রবাসীদের নিয়ে এই গুরুত্বপূর্ণ আয়োজনকে ঘিরে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় ছিল উৎসবমুখর পরিবেশ। সংশ্লিষ্টদের মতে, এই নতুন আয়োজন বিশ্বজুড়ে দর্শকের চাহিদা পূরণে চ্যানেল আইকে আরও এক ধাপ এগিয়ে দেবে।

চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রোগ্রাম অপারেশন্স) হারুন অর রশীদ বলেন, “এই লাল-সবুজ বাংলাদেশে মানুষ প্রতিদিন নিজেকে আবিষ্কার করে। শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মন, স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হবে প্রবাস সংবাদ।”

নির্বাহী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাসুদ বলেন, “প্রবাস সংবাদের যাত্রা শুভ। আমরা বিশ্বাস করি, চ্যানেল আই মানুষের কাছে আরও সমাদৃত হবে।”

প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন, “ইন্টারনেট এখন ঢাকার সঙ্গে ওয়াশিংটন, প্যারিস, লন্ডনকে যুক্ত করেছে। সেই ভার্চুয়াল সেতুর সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হতে চায় চ্যানেল আই, আর সেই লক্ষ্যেই শুরু হয়েছে ‘প্রবাস সংবাদ’।’’

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন বিভিন্ন দেশের প্রবাস সংবাদ প্রতিনিধিরা। চ্যানেল আইয়ের আশা, তাদের মতোই প্রবাস সংবাদও হবে প্রবাসীদের নির্ভরতার ঠিকানা।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের নানা অজানা তথ্য, দূতাবাসের সেবা ও সুযোগগুলো ক্রমান্বয়ে দর্শকের সামনে আসবে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে।”

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু বলেন, “চ্যানেল আইয়ের পরিবারে যুক্ত হলো প্রবাসী পরিবার। এটি এক নিবিড় সম্পর্কের বন্ধন গড়ে তুলবে।”

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের আরেক পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, “প্রবাসে থাকা দুই কোটি মানুষের সুখ-দুঃখ, ভালোলাগা–মন্দ লাগা আমরা তুলে ধরতে চাই, যাতে তারা দেশ থেকে বিচ্ছিন্ন না বোধ করেন।”

Tags: চ্যানেল আইপ্রবাস সংবাদ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সেপ্টেম্বর ৯, ২০২৬
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ নেই: হাইকোর্ট
বাংলাদেশ

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ নেই: হাইকোর্ট

সেপ্টেম্বর ৯, ২০২৬
চলতি মাসের শেষে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশ

চলতি মাসের শেষে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর ৯, ২০২৬
পরবর্তী পোস্ট

বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল উইন্ডিজ

বাংলাদেশকে হারিয়ে কাভা কাপের ফাইনালে আফগানিস্তান

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক

প্রস্তাবিত সংবাদ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সেপ্টেম্বর ৯, ২০২৬
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ নেই: হাইকোর্ট

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ নেই: হাইকোর্ট

সেপ্টেম্বর ৯, ২০২৬
চলতি মাসের শেষে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি মাসের শেষে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর ৯, ২০২৬
হাটহাজারীতে ফায়ারিং রেঞ্জে গোলাবর্ষণের ২ সেনাসদস্য নিহত

হাটহাজারীতে ফায়ারিং রেঞ্জে গোলাবর্ষণের সময় ২ সেনাসদস্য নিহত

সেপ্টেম্বর ৯, ২০২৬
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিক আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি নাগরিক আটক

সেপ্টেম্বর ৯, ২০২৬
আসন্ন নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

আসন্ন নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

সেপ্টেম্বর ৯, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (82)
  • অর্থনীতি (102)
  • আদালত (108)
  • আন্তর্জাতিক (970)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (430)
  • খেলা (442)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (102)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (88)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (339)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,121)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (6)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,120)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (177)
  • শিক্ষা (189)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ সেপ্টেম্বর ৯, ২০২৬
  • ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার সুযোগ নেই: হাইকোর্ট সেপ্টেম্বর ৯, ২০২৬
  • চলতি মাসের শেষে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের শঙ্কা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সেপ্টেম্বর ৯, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান