রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খসে পড়ে দুর্ঘটনায় নিহত আবুল কালামের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় কালামের মরদেহ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইশ্বরকাঠি গ্রামে পৌছায়। সেখানে পূর্ব পেড়াগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে সকাল ১০টায় নড়িয়া কেন্দ্রীয় কবরস্থানে বা-মায়ের কবরের পাশে শায়িত করা হয়।
নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই অনাকাঙ্খিত দুর্ঘটনার জন্য পরিবারসহ সকলেই রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও দুর্নীতিকেই দায়ী করছেন।
এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণসহ দায়ী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে।


