শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

চীনে শুরু বিশ্বের বৃহত্তম কৃষিযন্ত্র প্রদর্শনী, অংশ নিয়েছে বাংলাদেশও

বিশ্বের কৃষিযন্ত্র উদ্ভাবকরা একত্রিত হয়েছেন উহানে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৫
- সেমি লিড, কৃষি
0
0
শেয়ার হয়েছে
3
দেখা হয়েছে

চীনের হুবেই প্রদেশের উহান শহরে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ কৃষিযন্ত্র প্রদর্শনী চায়না ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন (সিআইএএমই) ২০২৫। এবারের প্রদর্শনীতে ২ লাখ ২০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে প্রায় ২ হাজার ২০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

আজ ২৬ অক্টোবর থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনী চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত উহান ইন্টারন্যাশনাল এক্সপো সেন্টারে।

প্রদর্শনীতে চাষ, বপন, সেচ, সার প্রয়োগ, ফসল কাটা, প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে আধুনিক স্মার্ট কৃষিযন্ত্র, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কৃষি উদ্ভাবন এবং ডিজিটাল ফার্মিং–এর বিস্তৃত প্রদর্শনী থাকছে। বিশ্বের ৪০টিরও বেশি দেশ থেকে অংশ নিয়েছে শীর্ষ কৃষিযন্ত্র প্রস্তুতকারী ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশ থেকেও এবার অংশ নিয়েছে কয়েকটি কৃষিযন্ত্র প্রস্তুতকারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠান, আমদানিকারক প্রতিনিধি এবং সংবাদমাধ্যমের কর্মীরা। তারা চীনের কৃষিযন্ত্র প্রযুক্তির আধুনিক অগ্রগতি, নতুন মডেল ও কৃষি–যান্ত্রিকীকরণের সম্ভাবনা প্রত্যক্ষ করবেন।

মেলায় অংশ নেওয়া বাংলাদেশের কৃষিযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেটাল লিমিটেডের সিইও মিজানুর রহমান বলেন, ধান, শাকসবজি ও ফলচাষে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি এবং পাহাড়ি ও অনুন্নত এলাকার উপযোগী কৃষিযন্ত্রের বিষয়ে তার প্রতিষ্ঠানের বিশেষ আগ্রহ আছে।

মেলায় অংশ নেওয়া বাংলাদেশের কৃষিযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেটাল লিমিটেডের সিইও মিজানুর রহমান

চায়না ইন্টারন্যাশনাল অ্যাগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন –এর ইতিহাস প্রায় সাত দশক পুরোনো। ১৯৫০-এর দশকে ‘ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস অর্ডারিং ফেয়ার’ হিসেবে যাত্রা শুরু করা এই আয়োজন ২০১১ সাল থেকে তিনটি প্রধান চীনা সংগঠনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক রূপ পেয়েছে—চায়না অ্যাগ্রিকালচারাল মেশিনারি ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন (সিএএমডিএ), চায়না অ্যাগ্রিকালচারাল মেকানাইজেশন অ্যাসোসিয়েশন (সিএএমএ) এবং চায়না অ্যাসোসিয়েশন অব অ্যাগ্রিকালচারাল মেশিনারি ম্যানুফ্যাকচারার্স (সিএএএমএম)।

প্রদর্শনীটি বর্তমানে শুধু চীনের নয়, পুরো এশিয়ার কৃষিযন্ত্র শিল্পের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে। সিআইএএমই ২০২৫-এ যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতসহ বিশ্বের উন্নত দেশগুলোর শীর্ষ কোম্পানিগুলো তাদের নতুন উদ্ভাবন নিয়ে অংশ নিয়েছে।

ক্যামডার ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের প্রধান আলেকজান্ডার সান চ্যানেল আই অনলাইনকে বলেন, বিশ্বব্যাপী কৃষি এখন জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার দ্বৈত চ্যালেঞ্জের মুখে। এমন সময়ে সিআইএএমই–এর মতো আন্তর্জাতিক প্রদর্শনী কেবল প্রযুক্তি প্রদর্শনের ক্ষেত্র নয়, বরং এটি কৃষি–উন্নয়ন, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতার সেতুবন্ধন তৈরি করছে। বাংলাদেশের জন্যও এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীনসহ বিশ্বের উন্নত দেশগুলোর কৃষিযন্ত্র ও প্রযুক্তি অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণে নতুন দিগন্ত খুলে দিতে পারে।

ক্যামডার ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের প্রধান আলেকজান্ডার সান

এবারের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হচ্ছে বুদ্ধিনির্ভর কৃষিযন্ত্র। কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, সেন্সরভিত্তিক সার ও সেচ ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় ট্রাক্টর, স্মার্ট হারভেস্টিং মেশিনসহ উন্নত প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে এখানে। প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে একাধিক আন্তর্জাতিক সেমিনার ও নীতি–আলোচনা সভা।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ বুদ্ধিনির্ভর কৃষিযন্ত্র

উল্লেখ্য, প্রদর্শনীর সমাপনী দিনে আয়োজকরা আগামী বছরের পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির রূপরেখা ঘোষণা করবেন।

Tags: কৃষিযন্ত্রক্যামডার ইন্টারন্যাশনালন্যাশনাল অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস অর্ডারিং ফেয়ারপ্রদর্শনীবৃহত্তমসিএএএমএমসিএএমডিএ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

মাছ চাষে গবাদিপশুর অ্যান্টিবায়োটিক ব্যবহার চরম ঝুঁকিপূর্ণ: প্রতিমন্ত্রী
কৃষি

মাছ চাষে গবাদিপশুর অ্যান্টিবায়োটিক ব্যবহার চরম ঝুঁকিপূর্ণ: প্রতিমন্ত্রী

জুন ১৭, ২০২৬
Senior-District-Judges-mobile-and-glasses-snatched-in-Parliament-area
- সেমি লিড

সংসদ ভবন এলাকায় সিনিয়র জেলা জজের মোবাইল-চশমা ছিনতাই

নভেম্বর ২০, ২০২৫
Day-heat-may-increase-in-Dhaka-even-though-fog-clears
- সেমি লিড

ঢাকায় কুয়াশা কাটলেও দিনের গরম বাড়তে পারে

নভেম্বর ১৯, ২০২৫
পরবর্তী পোস্ট

আমেরিকার মতো বাংলাদেশ রিপাবলিকান পার্টিও পেলো হাতি প্রতীক

বাংলাদেশ নৌবাহিনী ও পাকিস্তান সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে যা করছেন জাহ্নবী!

প্রস্তাবিত সংবাদ

আসিয়ান কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

আসিয়ান কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

সেপ্টেম্বর ১৮, ২০২৬
এআই সুবিধাসহ স্মার্ট চশমা আনল স্ন্যাপ

এআই সুবিধাসহ স্মার্ট চশমা আনল স্ন্যাপ

সেপ্টেম্বর ১৮, ২০২৬
মহানায়ক একজনই, কারো তুলনা চলে না: দেব

মহানায়ক একজনই, কারো তুলনা চলে না: দেব

সেপ্টেম্বর ১৮, ২০২৬
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

সেপ্টেম্বর ১৮, ২০২৬
সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকারসাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (83)
  • অর্থনীতি (103)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (984)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (446)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (90)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (341)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,155)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,143)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বলিউড সংবাদ বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • আসিয়ান কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা সেপ্টেম্বর ১৮, ২০২৬
  • এআই সুবিধাসহ স্মার্ট চশমা আনল স্ন্যাপ সেপ্টেম্বর ১৮, ২০২৬
  • মহানায়ক একজনই, কারো তুলনা চলে না: দেব সেপ্টেম্বর ১৮, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান