সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম ক্রিকেট

রেকর্ড জয়ে উইন্ডিজকে সিরিজে হারাল বাংলাদেশ

টানা চার সিরিজ হারের ক্ষতে জয়ের প্রলেপ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৩, ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
0
0
শেয়ার হয়েছে
2
দেখা হয়েছে

টানা চার ওয়ানডে সিরিজ হার। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবি, কোন ম্যাচেই লড়াই জমাতে না পারা বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়। ঘরের মাঠে ফিরে দারুণ প্রত্যাবর্তনও করল মেহেদী হাসান মিরাজের দল। ১৭ মাস পর সিরিজ জিতল টিম টাইগার্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের পর দ্বিতীয়টিতে সুপার ওভারে হেরেছিল স্বাগতিকরা। তৃতীয় ম্যাচে রেকর্ড জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের দলটি।

সাইফ হাসান ও সৌম্য সরকারের রেকর্ড জুটিতে বাংলাদেশ তিনশর কাছে সংগ্রহ গড়ে। পরে মিরপুরের মন্থর উইকেটে ক্যারিবীয়দের বোলিংয়ে চেপে ধরে টিম টাইগার্স। জয় তুলে নেয় ১৭৯ রানে। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড। ২০১২ সালে খুলনায় ক্যারিবীয়দের আগের রেকর্ড ১৬০ রানে হারিয়েছিল টিম টাইগার্স।

রানের হিসেবে বাংলাদেশের দ্বিতীয় বড় জয় এটি। বড় জয়টি ১৮৩ রানের, ২০২৩ সালের মার্চে সিলেটে আয়ারল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৯৬ রান তোলে। ক্যারিবীয়দের রানতাড়ায় পাঠিয়ে ৩০.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে দেয়।

শুরু থেকেই উইন্ডিজ ব্যাটারদের চেপে ধরেন নাসুম-রিশাদরা, নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন সফরকারীদের। সর্বোচ্চ ২৭ রান করেন ১০ নম্বরে নামা আকিল হোসেইন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন ব্রেন্ডন কিং। ১৫ রান করেছেন আলিক আথানজে, কেসি কার্টি ও জাস্টিন গ্রিভস। ১২ রান করেন শেরফান রাদারফোর্ড।

টাইগার স্পিনার নাসুম আহমেদ ৬ ওভারে ১১ রান খরচায় ৩ উইকেট নেন। রিশাদ ৯ ওভারে ৫৪ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম।

আগে ব্যাটে নেমে ১৫২ বলে ১৭৬ রানের জুটি গড়েন সাইফ ও সৌম্য। মিরপুরের উইকেটে বাংলাদেশের উদ্বোধনী জুটির রেকর্ড এটি। ২০১৪ সালের মার্চে পাকিস্তানের বিপক্ষে ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়ের করা ১৫০ রান ছিল এতদিনের সর্বোচ্চ।

সবমিলিয়ে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি এটি। শীর্ষে ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল ও লিটন দাসের ২৯২ রানের জুটি। মিরপুরে যেকোনো উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটিও এটি। এ মাঠে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি ১৭৮। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় উইকেটে ১৭৮ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

সাইফ হাসান ও সৌম্য সরকার পাওয়ার প্লেতে ৭৪ রান তোলেন। বাংলাদেশের শতরান পূর্ণ হয় ১৫.৩ ওভারে। ফিফটি করে সৌম্য ও সাইফ দুজনেই শতকের পথে ছুঁটছিলেন। ২৫.২ ওভারে ১৭৬ রানে রোস্টন চেজ জুটি ভাঙেন। সাইফ আউট হন ৬টি করে চার ও ছক্কায় ৭২ বলে ৮০ রান করেন।

২৮.১ ওভারে সৌম্যও ফিরে যান নার্ভাস নব্বইয়ে কাটা পড়ে। আকিল হোসেনের শিকার হন ৯১ রানে। টাইগার ওপেনারের ৮৬ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কার মার। তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। ৩৯.৫ ওভারে দলীয় ২৩১ রানে হৃদয় ফিরে গেলে জুটি ভাঙে। ৪৪ বলে ২৮ রান করেন তিনি।

২৫২ রানে শান্ত ফেরেন ৪৪ করে। ৫৫ বলের ইনিংসে ছিল ৩টি ছক্কার মার। এরপর ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৯ রান যোগ করতে আরও ৩ উইকেট যায়। মাহিদুল ইসলাম অঙ্কন (৬), রিশাদ হোসেন (৩) ও নাসুম আহমেদ (১) ফিরে যান।

অষ্টম উইকেটে নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ ইনিংস শেষ করেন। জুটিতে যোগ করেন ৩৫ রান। শেষ বলে মিরাজ আউট হন ১৭ বলে ১৭ রান করে। সোহান অপরাজিত থাকেন ৮ বলে ১৬ রানে।

ক্যারিবীয় বোলারদের মধ্যে আকিল হোসেইন ৪ উইকেট নেন। আলিক আথানজে নেন ২ উইকেট। রোস্টন চেজ ও গুডাকেশ মোতি নেন ১টি করে উইকেট।

Tags: ওয়েস্ট ইন্ডিজতৃতীয় ওয়ানডেবাংলাদেশমিরপুরমিরাজরিশাদলিড স্পোর্টসসাইফসৌম্যহোপ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি শীর্ষে ইংল্যান্ড
ক্রিকেট

লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি শীর্ষে ইংল্যান্ড

সেপ্টেম্বর ২০, ২০২৬
ডারউইনে ইতিহাস গড়ে আইসিসির মাসসেরার দৌড়ে হাসান মাহমুদ
ক্রিকেট

ডারউইনে ইতিহাস গড়ে আইসিসির মাস সেরার দৌড়ে হাসান মাহমুদ

সেপ্টেম্বর ১১, ২০২৬
জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজনের বিপক্ষে বিসিবি
ক্রিকেট

জোড়াতালি দিয়ে বিপিএল আয়োজনের বিপক্ষে বিসিবি

আগস্ট ২৬, ২০২৬
পরবর্তী পোস্ট

সহজ ম্যাচ কঠিন করে নেপালের বিপক্ষে জিতল বাংলাদেশ

পালিয়ে থাকা কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না

সরকার প্রধানের সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার নেই বলছে বিএনপি

প্রস্তাবিত সংবাদ

লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি শীর্ষে ইংল্যান্ড

লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি শীর্ষে ইংল্যান্ড

সেপ্টেম্বর ২০, ২০২৬
রাফিনিয়া ভাঙলেন মেসির রেকর্ড, বার্সেলোনায় স্বর্ণযুগ

রাফিনিয়া ভাঙলেন মেসির রেকর্ড, বার্সেলোনায় স্বর্ণযুগ

সেপ্টেম্বর ২০, ২০২৬
ভুলেভরা ব্যাডমিন্টন জার্সি, খেলা নিয়ে শঙ্কা!

ভুলেভরা ব্যাডমিন্টন জার্সি, খেলা নিয়ে শঙ্কা!

সেপ্টেম্বর ২০, ২০২৬
গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

সেপ্টেম্বর ২০, ২০২৬
গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

গিটার হাতে বিয়ার গ্রিলস: মিউজিশিয়ান ছিলেন কি এই তারকা?

সেপ্টেম্বর ২০, ২০২৬
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (105)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (984)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (432)
  • খেলা (449)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,161)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,148)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • লঙ্কানদের হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি শীর্ষে ইংল্যান্ড সেপ্টেম্বর ২০, ২০২৬
  • রাফিনিয়া ভাঙলেন মেসির রেকর্ড, বার্সেলোনায় স্বর্ণযুগ সেপ্টেম্বর ২০, ২০২৬
  • ভুলেভরা ব্যাডমিন্টন জার্সি, খেলা নিয়ে শঙ্কা! সেপ্টেম্বর ২০, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান