নির্বিচারে গ্রেপ্তার এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ছয় আন্তর্জাতিক সংস্থার দেওয়া চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মানবাধিকার সংস্থাগুলোর সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়। ভারতের সাথে চুক্তি বাতিল প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এ প্রসঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্য মন্তব্য না করলেও পারতেন। টাগ বোট কেনার চুক্তি ছাড়া অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিল করেনি বলেও জানান তিনি।


