জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় বিক্ষোভ মিছিল ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল।
রোববার ১৯ অক্টোবর, রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে এসে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।
এ সময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্যসচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী।
মিছিলে ‘নেতাকর্মীরা জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ক্যাম্পাসে লাশ পড়ে, ইন্টেরিম কী করে’ ইত্যাদি স্লোগান দেন।
শাখা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমি মিথুন বলেন, ‘আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদকে কে বা কারা হত্যা করেছে। এই খুনি কারা জাতীয়তাবাদী ছাত্রদল তা জানতে চায়।


