প্যারিসে অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যে ডাকাতির কারণে ল্যুভর জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার ১৯ অক্টোবর সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
ল্যুভর জাদুঘর তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছে, “ব্যতিক্রমী কারণে আজ জাদুঘর বন্ধ থাকবে।”
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি নিশ্চিত করেছেন, বিশ্বের অন্যতম বিখ্যাত জাদুঘর প্যারিসের ল্যুভর জাদুঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে জাদুঘর থেকে কি নেয়া হয়েছে বা কিছু নেওয়া হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
রাচিদা দাতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি জাদুঘরের কমিটি এবং পুলিশের সাথে ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় কোনও আহত হওয়ার খবর নেই।”
মন্ত্রী জানিয়েছেন, পুলিশ ল্যুভর জাদুঘরে ডাকাতির তদন্ত করছে।


