টানা চারটি ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। পরাজয়ের গ্লানি থেকে বের হতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামছে টিম টাইগার্স। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা গড়াবে। চার পরিবর্তন নিয়ে নামছে টিম টাইগার্স। অভিষিক্ত মাহিদুলের পাশাপাশি দলে ফিরেছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। সবশেষ আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন আগেই নাহিদ রানা ও নাঈম শেখ। তাছাড়া সবশেষ ম্যাচে খেলা শামীম পাটোয়ারী ও হাসান মাহমুদের খেলা হচ্ছে না প্রথম ম্যাচে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত. সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং. অলিক আথানজে, কেসি কার্টি, সাই হোপ (অধিনায়ক), শেরফান রাদাফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেইফার্ড, গুডাকেশ মোতি, খ্যারি পিয়েরি, জেডিন সিলস


