রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে লাগা আগুনে পুড়ে অন্তত ১৬ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
বুধবার ১৫ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তিনি নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি এ দুর্ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল ও বার্ন ইনস্টিটিউটসহ অন্যান্য হাসপাতালে সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
উল্লেখ্য গতকাল ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুন রাস্তার বিপরীত পাশে একটি গার্মেন্টস এ ছড়িয়ে পড়ে। এতে বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়।


