আগামী রোববার ১২ অক্টোবর থেকে বিনামূল্যে শিশুদের টাইফয়েড টিকা দেয়া হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা একডোজ করে টিকা পাবেন।
ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া এই প্রথম। ৫ কোটি শিশু কিশোরকে এই টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার ৯ অক্টোবর, সচিবালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, ‘দেশে দিনদিন টাইফয়েড রোগ বাড়ছে। টিকার ফলে টাইফয়েড জনিত মৃত্যু কমানো যাবে। ভারত থেকে কেনা এই টিকা সুরক্ষিত, বিশ্বস্বাস্থ্য সংস্থা স্বীকৃত। এতে শুধু হালকা জ্বর ছাড়া পার্শ্বপ্রতিক্রিয়া হবে না বলে জানান তিনি।


