বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

বর্ষাবাস শেষে বৌদ্ধ সম্প্রদায়ের আনন্দ উৎসব প্রবারণা পূর্ণিমা

সন্ধ্যায় আকাশে উড়বে শত শত ফানুস

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৫
- সেমি লিড, ধর্ম ও জীবন
0
0
শেয়ার হয়েছে
2
দেখা হয়েছে

বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাবাসের সমাপ্তি উপলক্ষে পালিত এই উৎসব পাপমোচন ও আত্মশুদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়।

আজ (৬ অক্টোবর) সোমবার প্রবারণা পূর্ণিমা সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে। বৌদ্ধ ধর্মবিশ্বাস অনুযায়ী, প্রবারণা পূর্ণিমায় ভিক্ষু ও গৃহীরা বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপপূজা ও ফানুস ওড়ানোসহ নানা ধর্মীয় আচার পালন করেন। এদিনের পর থেকেই বিভিন্ন বিহারে শুরু হয় কঠিন চীবর দান উৎসব।

রাজকুমার সিদ্ধার্থ (পরবর্তীতে গৌতম বুদ্ধ) জাগতিক সকল দুঃখমুক্তি লাভের আশায় রাজ্য, রাজত্ব, ভোগ-বিলাস, ধনকুম্ভ সব ত্যাগ করে সংসার পরিত্যাগ করেছিলেন শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে। তিনি সারথি ছন্দককে সঙ্গে নিয়ে অশ্ব কন্থকের পিঠে চড়ে অনোমা নদীর তীরে পৌঁছালেন। রাজ-আবরণ ছন্দককে বুঝিয়ে দিয়ে তিনি সন্ন্যাস-ব্রত গ্রহণ করলেন। এরপর ভাবলেন, ‘আমি এখন সন্ন্যাসী, রাজকীয় বাহারি চুল কী-বা প্রয়োজন?’

তরবারি দিয়ে চুলের গোছা কেটে নিয়ে মনে মনে অধিষ্ঠান করলেন, ‘যদি বুদ্ধ হওয়ার মতো গুণ আমার মধ্যে থেকে থাকে তাহলে ঊর্ধ্বদিকে নিক্ষিপ্ত চুলের গোছা মাটিতে না পড়ে আকাশে স্থিত থাকুক।’ এই সংকল্প করে তিনি চুলের গোছা উপরের দিকে নিক্ষেপ করলেন। বড়ই আশ্চর্যের ব্যাপার! একটা চুলও মাটিতে পড়ল না। বৌদ্ধধর্ম মতে, স্বর্গের ইন্দ্ররাজা চুলগুলো হীরা, মণি, মানিক্যখচিত স্বর্ণপাত্রে ধারণ করে তাবতিংস স্বর্গে উক্ত কেশ-ধাতু স্থাপন-পূর্বক একটি চৈত্য নির্মাণ করেন এবং এই চৈত্যের নাম রাখা হয় ‘চুলামনি চৈত্য’।

স্বর্গের দেবতারা এখনও এর পূজা করে থাকেন। এই পুণ্যময় পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ তাবতিংস স্বর্গে মাতৃদেবীকে অভিধর্ম দেশনার পর ভারতের সাংকাশ্য নগরে অবতরণ করেন এবং মানব জাতির সুখ, শান্তি ও কল্যাণে দিকে দিকে স্বধর্ম প্রচারের জন্য তার ভিক্ষু সংঘকে নির্দেশ প্রদান করেন; একই সঙ্গে, এদিনেই তার তিন মাসের বর্ষাবাসের পরিসমাপ্তি ঘটে।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন। সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৬টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ৭টা ১০ মিনিটে ভিক্ষু সংঘের প্রাতরাশ, সকাল সাড়ে ৯টায় শীল গ্রহণ ও বুদ্ধপূজা, বেলা ১১টায় পিণ্ডদান, বিকেল ৪টা ২৫ মিনিটে আলোচনা সভা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় আলোকসজ্জা ও বর্ণাঢ্য ফানুস উৎসব অনুষ্ঠিত হবে।

দিনভর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায় উদ্‌যাপন করবে আত্মশুদ্ধি ও শুভকামনার এই উৎসব। সন্ধ্যায় আকাশে ওড়ানো হবে শত শত ফানুস, যা প্রবারণার আনন্দ ও শান্তির বার্তা ছড়িয়ে দেবে চারপাশে।

Tags: প্রবারণা পূর্ণিমাবর্ষাবাস
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

আজ শুভ জন্মাষ্টমী: দেশজুড়ে চলছে পূজা-অর্চনা ও হরিনাম সংকীর্তন
ধর্ম ও জীবন

আজ শুভ জন্মাষ্টমী: দেশজুড়ে চলছে পূজা-অর্চনা ও হরিনাম সংকীর্তন

সেপ্টেম্বর ৪, ২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি
ধর্ম ও জীবন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬
হজে গিয়ে মক্কা-মদিনায় ৪১ বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক

হজে গিয়ে মক্কা-মদিনায় ৪১ বাংলাদেশির মৃত্যু

জুন ২, ২০২৬
পরবর্তী পোস্ট

'গণমাধ্যমে আমার কথা বলা বন্ধ করেছিলো স্বৈরাচারী সরকার'

‘দুর্নীতিতে চ্যাম্পিয়ন’ প্রশ্নে তারেক রহমানের খোলামেলা ব্যাখ্যা

জামায়াতে ইসলামী ও দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে যা বললেন তারেক রহমান

প্রস্তাবিত সংবাদ

মধ্যরাতে ঢাকার ছাপাখানায় শিক্ষামন্ত্রী

মধ্যরাতে ঢাকার ছাপাখানায় শিক্ষামন্ত্রী

সেপ্টেম্বর ২৯, ২০২৬
৩৫ হাজার বেতনে ইউএস-বাংলায় চাকরি

৩৫ হাজার বেতনে ইউএস-বাংলায় চাকরি

সেপ্টেম্বর ২৯, ২০২৬
এই প্রথম নেপালি ভাষার নাটক নির্দেশনায় মামুনুর রশীদ

এই প্রথম নেপালি ভাষার নাটক নির্দেশনায় মামুনুর রশীদ

সেপ্টেম্বর ২৯, ২০২৬
সালমান শাহকে নিয়ে আমিন খানের স্মৃতিচারণ

সালমান শাহকে নিয়ে আমিন খানের স্মৃতিচারণ

সেপ্টেম্বর ২৯, ২০২৬
রক্তাক্ত ব্যান্ডেজ আর ভাঙা হাত: ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের এ কী হাল!

রক্তাক্ত ব্যান্ডেজ আর ভাঙা হাত: ইরফান-সাদিয়ার এই হাল কেন?

সেপ্টেম্বর ২৯, ২০২৬
শুভশ্রীর পর এবার ইধিকার সঙ্গে দেবের জমজমাট রোম্যান্স

শুভশ্রীর পর এবার ইধিকার সঙ্গে দেবের জমজমাট রোম্যান্স

সেপ্টেম্বর ২৯, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (105)
  • আদালত (110)
  • আন্তর্জাতিক (989)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (432)
  • খেলা (450)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (104)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,168)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,167)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (181)
  • শিক্ষা (192)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (62)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • মধ্যরাতে ঢাকার ছাপাখানায় শিক্ষামন্ত্রী সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • ৩৫ হাজার বেতনে ইউএস-বাংলায় চাকরি সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • এই প্রথম নেপালি ভাষার নাটক নির্দেশনায় মামুনুর রশীদ সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান