শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে সানা তাকাইচি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৪, ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
0
0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব নির্বাচনে জয়ী হয়েছেন সানা তাকাইচি। ফলে দেশটির ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হলো তার।

শনিবার ৪ অক্টোবর প্রকাশিত আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রথম দফায় পাঁচ প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শনিবার দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয়। ভোটে তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন। জয়ী হলে কোইজুমি এক শতাব্দীরও বেশি সময় পর জাপানের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতেন।

এর আগে অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রীর দায়িত্বে ছিলেন ৬৪ বছর বয়সী তাকাইচি। তিনি এলডিপির ডানপন্থী অংশের প্রতিনিধিত্ব করছেন। আগামী ১৫ অক্টোবর সংসদে ভোটের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হতে পারেন।

এলডিপি এখনও পার্লামেন্টের সবচেয়ে বড় দল হলেও সাম্প্রতিক নির্বাচনে দলটির জোট কোনো কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি। তাই কার্যকরভাবে সরকার চালাতে তাকাইচিকে বিরোধীদের সহযোগিতা নিতে হবে। দলটি ইতোমধ্যে মধ্যপন্থী কোমেইতো এবং আরও অন্তত একটি বিরোধী দলের সঙ্গে জোট সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছে।

প্রধানমন্ত্রী হলে তাকাইচিকে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে—বৃদ্ধ জনসংখ্যা, ভূ-রাজনৈতিক উত্তেজনা, স্থবির অর্থনীতি ও অভিবাসন নিয়ে জনগণের অস্বস্তি তার মধ্যে অন্যতম। তাকাইচি নিজে অভিবাসন নীতির পুনর্বিবেচনার পক্ষে বক্তব্য দিয়েছেন।

অর্থনীতির ক্ষেত্রে তিনি অতীতে শিনজো আবের নীতির অনুরূপ আগ্রাসী আর্থিক শিথিলকরণ ও ব্যয় সমর্থন করলেও সাম্প্রতিক প্রচারণায় কিছুটা নরম অবস্থান নেন। একই সঙ্গে তিনি চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তুলনামূলক মধ্যপন্থী মনোভাব দেখিয়েছেন।

তবে লিঙ্গ সমতা ও নারী অধিকারের বিষয়ে তার আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, তাকাইচির আধুনিক ভাবমূর্তি থাকলেও এই ইস্যুতে তার অবস্থান সীমিত।

এলডিপির নতুন নেতৃত্বে যেই নির্বাচিত হোক তাকে দ্রুতই বড় কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অক্টোবরের শেষ দিকে সম্ভাব্য মার্কিন-জাপান শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর দাবি তুলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Tags: এলডিপিজাপানপ্রথম নারী প্রধানমন্ত্রীসানা তাকাইচি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব জেলেনস্কির
আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

সেপ্টেম্বর ১৭, ২০২৬
উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তানের যুদ্ধজাহাজের সংঘর্ষ
আন্তর্জাতিক

উত্তর আরব সাগরে ভারত ও পাকিস্তানের যুদ্ধজাহাজের সংঘর্ষ

সেপ্টেম্বর ১৭, ২০২৬
লন্ডনের মেয়র সাদিক খান এখন ‘লর্ড খান অব টুটিং’
আন্তর্জাতিক

লন্ডনের মেয়র সাদিক খান এখন ‘লর্ড খান অব টুটিং’

সেপ্টেম্বর ১৬, ২০২৬
পরবর্তী পোস্ট

খাগড়াছড়িতে সড়ক অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার

উইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারাল গিলের ভারত

২৪ পরবর্তী সময়ে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চাই: ফয়জুল করিম

প্রস্তাবিত সংবাদ

আসিয়ান কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

আসিয়ান কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

সেপ্টেম্বর ১৮, ২০২৬
এআই সুবিধাসহ স্মার্ট চশমা আনল স্ন্যাপ

এআই সুবিধাসহ স্মার্ট চশমা আনল স্ন্যাপ

সেপ্টেম্বর ১৮, ২০২৬
মহানায়ক একজনই, কারো তুলনা চলে না: দেব

মহানায়ক একজনই, কারো তুলনা চলে না: দেব

সেপ্টেম্বর ১৮, ২০২৬
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

সেপ্টেম্বর ১৮, ২০২৬
সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকারসাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (83)
  • অর্থনীতি (103)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (984)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (446)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (90)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (341)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,155)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,143)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বলিউড সংবাদ বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • আসিয়ান কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা সেপ্টেম্বর ১৮, ২০২৬
  • এআই সুবিধাসহ স্মার্ট চশমা আনল স্ন্যাপ সেপ্টেম্বর ১৮, ২০২৬
  • মহানায়ক একজনই, কারো তুলনা চলে না: দেব সেপ্টেম্বর ১৮, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান