ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের সার্ভিস পয়েন্ট বিভাগে ‘অ্যাকাউন্টস অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এই পদে মোট ২ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই স্নাতক অথবা বিবিএ ডিগ্রিধারী হতে হবে। এই পদের জন্য ১ বছরের অভিজ্ঞতার কথা বলা হলেও, অভিজ্ঞতা ছাড়াও ফ্রেশার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
চাকরিটির ধরন ফুল টাইম এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহীরা আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
বিভাগের নাম: সার্ভিস পয়েন্ট
পদের নাম: অ্যাকাউন্টস অফিসার
পদসংখ্যা: ২ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা বিবিএ
অভিজ্ঞতা: ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাফ্লো/এফআইআর






