বুধবার, মার্চ ২৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - টপ লিড নিউজ

অর্থ সংকটে জাতিসংঘ: বিশ্বজুড়ে কমানো হচ্ছে ২৫ শতাংশ শান্তিরক্ষী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৯, ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের বকেয়া তহবিল ও ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের তহবিল অনিশ্চিত থাকায় অর্থসংকটে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী চলমান ১১টি শান্তিরক্ষা মিশনে প্রায় এক-চতুর্থাংশ শান্তিরক্ষী সদস্য কমিয়ে আনা হবে।

বৃহস্পতিবার ৯ অক্টোবর আরব নিউজের এক প্রতিবেদন এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, অর্থের ঘাটতির কারণে আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী চলমান ১১টি শান্তিরক্ষা মিশনে প্রায় এক-চতুর্থাংশ শান্তিরক্ষী সদস্য কমিয়ে আনা হবে। এ পদক্ষেপের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বকেয়া তহবিল এবং ভবিষ্যতের অনিশ্চিত অর্থায়ন।

একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, আমাদের মোট শান্তিরক্ষী বাহিনী ও পুলিশের প্রায় ২৫ শতাংশ প্রত্যাহার করতে হবে। এর সঙ্গে থাকবে তাদের সরঞ্জাম এবং বিপুল সংখ্যক বেসামরিক কর্মী ছাঁটাই। এর ফলে প্রায় ১৩ থেকে ১৪ হাজার শান্তিরক্ষী ও পুলিশ কর্মকর্তা মিশন থেকে প্রত্যাহার করা হবে বলে জানা গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংগঠনের সবচেয়ে বড় তহবিলদাতা যুক্তরাষ্ট্র বর্তমানে শান্তিরক্ষা তহবিলে ২.৮ বিলিয়ন ডলার বকেয়া রেখেছে। নতুন অর্থবছর শুরু হওয়ার আগে থেকেই দেশটির কাছে ১.৫ বিলিয়ন ডলার বকেয়া ছিল, এবং সম্প্রতি আরও ১.৩ বিলিয়ন যোগ হওয়ায় মোট দেনা ২.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যদিও যুক্তরাষ্ট্র শিগগিরই ৬৮০ মিলিয়ন ডলার পরিশোধ করবে বলে জাতিসংঘকে জানিয়েছে, তবে মার্কিন প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত ভবিষ্যৎ অর্থায়ন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগস্টে একতরফাভাবে ২০২৪ ও ২০২৫ অর্থবছরের জন্য বরাদ্দ করা প্রায় ৮০০ মিলিয়ন ডলার শান্তিরক্ষা তহবিল বাতিল করেছেন। ট্রাম্প দাবি করে আসছেন, আন্তর্জাতিক সংস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সুযোগ নিচ্ছে। জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর তিনি বৈদেশিক সাহায্যে বড় ধরনের কাটছাঁট শুরু করেন।

মালি, লেবানন ও কঙ্গোতে ব্যর্থতা উল্লেখ করে হোয়াইট হাউসের বাজেট অফিস ২০২৬ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অর্থায়ন সম্পূর্ণ বাতিলেরও প্রস্তাব দিয়েছে।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বর্তমানে দক্ষিণ সুদান, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, লেবানন, কসোভো, সাইপ্রাস, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিম সাহারা, ইসরায়েল-সিরিয়া সীমান্তের গোলান হাইটস, ভারত-পাকিস্তান সীমান্তের কাশ্মীর এবং সুদান-দক্ষিণ সুদানের যৌথ প্রশাসনিক এলাকা আবেইসহ ১১টি অঞ্চলে চলছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সংগঠনের দক্ষতা বৃদ্ধি ও ব্যয় সংকোচনের নতুন উপায় অনুসন্ধান করছেন।

হিউম্যান রাইটস ওয়াচের জাতিসংঘ পরিচালক লুই চারবোনো বলেন, এই ঘোষণার অর্থ হলো মানবিক কনভয় ও সাহায্যের ওপর নির্ভরশীল বেসামরিক নাগরিকদের সুরক্ষায় উল্লেখযোগ্য হ্রাস ঘটবে।

আন্তর্জাতিক সংকট গ্রুপের বিশ্লেষক রিচার্ড গোয়ান সতর্ক করে বলেন, দক্ষিণ সুদানের মতো দেশে শান্তিরক্ষীদের উপস্থিতি হ্রাস করা অত্যন্ত নেতিবাচক বার্তা পাঠাবে, যেখানে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়ছে।

Tags: অর্থসংকটে জাতিসংঘজাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসযুক্তরাষ্ট্রের বকেয়া বিলশান্তিরক্ষী কমানোর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ফিলিপাইনে 'জাতীয় জ্বালানি জরুরি অবস্থা' ঘোষণা
আন্তর্জাতিক

ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা

মার্চ ২৪, ২০২৬
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরানের হামলা
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরানের হামলা

মার্চ ২৪, ২০২৬
ক্ষেপণাস্ত্র উৎপাদন কাজ পুরোদমে চলছে : ইরানের বিপ্লবী গার্ড
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র উৎপাদন কাজ পুরোদমে চলছে : ইরানের বিপ্লবী গার্ড

মার্চ ২০, ২০২৬
পরবর্তী পোস্ট

ঝুঁকিপূর্ণ ৫ বেসরকারি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লাসলো ক্রাসনাহরকাই

বাংলাদেশ গাজায় যুদ্ধবিরতি সংলাপকে স্বাগত জানিয়েছে

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৪)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৬০৫)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৯০)
  • খেলা (২৪১)
  • চলচ্চিত্র (১২)
  • চাকরি (৫৪)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৪০)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৮৮)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭২৮)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৮)
  • শিক্ষা (১২৭)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • আইনি জটিলতার মাঝেই দ্বিতীয় বিয়ে করলেন র‍্যাপার বাদশা! মার্চ ২৫, ২০২৬
  • ৮২ বছর বয়সে মারা গেলেন ‘সুপারম্যান’ খ্যাত হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন মার্চ ২৫, ২০২৬
  • বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মার্চ ২৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান