তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকা: রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার রাজধানী ঢাকায় ‘প্রিমিয়ার প্লাস’ নামে একটি নতুন সেবা চালু করেছে। আরও আরামদায়ক ও উন্নতমানের যাতায়াত প্রত্যাশী যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে চালু করা এই সেবায় নতুন মডেলের সেডান গাড়ি এবং ভালো রেটিং পাওয়া অভিজ্ঞ চালকের সুবিধা পাওয়া যাবে। উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী জানান, যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত করতেই নিয়মিত নতুন সেবা যুক্ত করা হচ্ছে। উবারের পরিচিত সুবিধা ও নির্ভরযোগ্যতা বজায় রেখেই এই নতুন সংযোজনটি আনা হয়েছে। উবার অ্যাপে গন্তব্য নির্ধারণের পর রাইডের তালিকা থেকে ‘প্রিমিয়ার প্লাস’ নির্বাচন করে সহজেই যাত্রীরা এই সেবা উপভোগ করতে পারবেন।
বাংলাফ্লো/এফআইআর






