বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সেনাসদরে প্রতিনিধিদলসহ তিনি এই সাক্ষাৎ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্টে জানানো হয়েছে, সাক্ষাতের সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা শিল্প এবং প্রশিক্ষণ সংক্রান্ত সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামরিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
বাংলাফ্লো/এফআইআর




