শনিবার, জুলাই ১৮, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুন ১, ২০২৬
বাংলাদেশ
0
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রয়াণ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রয়াণ

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: দেশের প্রবীণ রাজনীতিবিদ, উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন এদিন বিকেল চারটায় গণমাধ্যমের কাছে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে তিনি দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। মাত্র ২৭ বছর বয়সে ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন এই প্রবীণ নেতা। এরপর স্বাধীন বাংলাদেশে তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

১৯৬৯-এর ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়। সেদিন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে লাখো জনতার সমাবেশে ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’-এর বিশাল গণসংবর্ধনায় তখনকার ছাত্রলীগের সভাপতি ও ডাকসু ভিপি তোফায়েল আহমেদ বাঙালি জাতির পক্ষ থেকে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন। পরে এই নামটিই হয়ে ওঠে বাঙালির স্বাধীনতার প্রতীক।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৭১ সালের ৭ মার্চ অবিস্মরণীয় একটি দিন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের আগে ও পরে রাজনৈতিক পরিস্থিতি সংগঠিত রাখতে ছাত্রনেতাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।আর তোফায়েল আহমেদ ছিলেন সেই ছাত্রনেতাদেরই একজন। 

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রয়াণ

 মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন এবং মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রাখেন। যুদ্ধকালীন প্রবাসী সরকার ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে তিনি স্বাধীনতার আন্দোলনকে শক্তিশালী করতে কাজ করেছেন।

স্বাধীনতার পরও তোফায়েল আহমেদ দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতিতে তার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচয় তাকে আলাদা মর্যাদা দিয়েছে।

তোফায়েল আহমেদের বিশেষত্ব হলো তিনি স্বাধীনতা আন্দোলনের সূচনালগ্ন, গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রগঠনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী ও অংশীদার। এ কারণেই তিনি শুধু একজন রাজনীতিক নন; দেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Bangla FlowBangladesh PoliticsNational News BDObituaryTofail Ahmedজাতীয় সংবাদতোফায়েল আহমেদবাংলা ফ্লোবাংলাদেশ রাজনীতিশোক সংবাদ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

জীবন দেব, কিন্তু ২৪-এর অর্জন হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির
বাংলাদেশ

জীবন দেব, কিন্তু ২৪-এর অর্জন হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির

জুলাই ১৮, ২০২৬
জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে: মির্জা ফখরুল
বাংলাদেশ

জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
আগামী সপ্তাহে উত্তরাঞ্চলের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
বাংলাদেশ

আগামী সপ্তাহে উত্তরাঞ্চলের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

জুলাই ১৮, ২০২৬
পরবর্তী পোস্ট
লেবাননে এগোচ্ছে ইসরায়েল, যুদ্ধকে ‘ব্যয়বহুল’ করে তুলছে হিজবুল্লাহ

লেবাননে এগোচ্ছে ইসরায়েল, যুদ্ধকে ‘ব্যয়বহুল’ করে তুলছে হিজবুল্লাহ

বিচার দীর্ঘায়িত করতেই অন্যের নাম জড়ানোর চক্রান্ত: ডা. শফিকুর রহমান

বিচার দীর্ঘায়িত করতেই অন্যের নাম জড়ানোর চক্রান্ত: ডা. শফিকুর রহমান

জেলা বিএনপি নেতাদের ‘গুপ্ত জামায়াত’ বলায় হারুনকে ‘পাগলা গারদে’ পাঠানোর দাবি

জেলা বিএনপি নেতাদের ‘গুপ্ত জামায়াত’ বলায় হারুনকে ‘পাগলা গারদে’ পাঠানোর দাবি

প্রস্তাবিত সংবাদ

জীবন দেব, কিন্তু ২৪-এর অর্জন হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির

জীবন দেব, কিন্তু ২৪-এর অর্জন হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির

জুলাই ১৮, ২০২৬
জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে: মির্জা ফখরুল

জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
আগামী সপ্তাহে উত্তরাঞ্চলের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

আগামী সপ্তাহে উত্তরাঞ্চলের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

জুলাই ১৮, ২০২৬
এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও ৩ বছর বাড়াতে চায় বাংলাদেশ

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও ৩ বছর বাড়াতে চায় বাংলাদেশ

জুলাই ১৮, ২০২৬
দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জুলাই ১৮, ২০২৬
বিশ্বকাপ শেষের পথে, গোল্ডেন বুট ও বল জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বিশ্বকাপ শেষের পথে, গোল্ডেন বুট ও বল জয়ের দৌড়ে এগিয়ে কারা?

জুলাই ১৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (74)
  • অর্থনীতি (102)
  • আদালত (102)
  • আন্তর্জাতিক (852)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (418)
  • খেলা (389)
  • চলচ্চিত্র (13)
  • চাকরি (87)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (85)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (30)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (316)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,850)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (9)
    • গাইবান্ধা (4)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (57)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (11)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (1)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (2)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (3)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (11)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (2)
  • বিনোদন (991)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (56)
  • রাজনীতি (480)
  • লাইফস্টাইল (152)
  • শিক্ষা (169)
  • শিল্প সাহিত্য (9)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (55)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • জীবন দেব, কিন্তু ২৪-এর অর্জন হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির জুলাই ১৮, ২০২৬
  • জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে: মির্জা ফখরুল জুলাই ১৮, ২০২৬
  • আগামী সপ্তাহে উত্তরাঞ্চলের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জুলাই ১৮, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান