শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম - সেমি লিড

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে যে বার্তা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
0
0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে প্রত্যেক কন্যার স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার উদ্‌যাপন করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিভাইড পেইজে এক বার্তায় তিনি বলেন, একজন কন্যাসন্তানের পিতা হিসেবে আমি জানি, কন্যাদের ক্ষমতায়ন শুধু নীতির বিষয় নয়, এটি ব্যক্তিগত দায়িত্বও। আমাদের স্বপ্ন এমন এক বাংলাদেশ গড়ার, যেখানে প্রত্যেক কন্যা সেই স্বাধীনতা, সুযোগ ও নিরাপত্তা পাবে, যা প্রতিটি অভিভাবক তাদের সন্তানের জন্য কামনা করে।

তিনি বলেন, বিএনপি সরকার সবসময় মানুষের জীবন বদলে দেওয়ার কাজ করেছে এবং সুযোগ পেলে ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

বার্তায় তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান পোশাক শিল্পের বিকাশ ঘটিয়ে একে শুধু একটি শিল্প হিসেবে নয়, বরং আশার প্রতীকে পরিণত করেছিলেন। লাখো নারী প্রথমবারের মতো আনুষ্ঠানিক কর্মক্ষেত্রে প্রবেশ করেন, আয়, সম্মান ও স্বাধীনতা অর্জন করেন। তাঁর উদ্যোগেই নারী ও কন্যাদের উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করা হয়।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মেয়েদের শিক্ষা অধিকার হিসেবে স্বীকৃতি পায়। দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে ঘোষণা করা হয়, আর ‘ফুড ফর এডুকেশন’ ও ‘ক্যাশ ফর এডুকেশন’ কর্মসূচির মাধ্যমে লাখো কন্যাশিশু স্কুলে টিকে থাকতে পেরেছে। এতে পরিবারের ভাগ্য বদলেছে, সমাজ হয়েছে শক্তিশালী, আর তৈরি হয়েছে এক আত্মবিশ্বাসী নারী প্রজন্ম।

খালেদা জিয়ার ‘ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’-এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার মাধ্যমিক শিক্ষায় লিঙ্গসমতা অর্জিত হয় এবং বাল্যবিবাহ কমে আসে। এই প্রকল্পটি পরে কন্যাশিক্ষা ও ক্ষমতায়নের বৈশ্বিক মডেল হিসেবে স্বীকৃতি পায়, যা অনেক উন্নয়নশীল দেশে অনুসরণ করা হয়েছে।

বিএনপি নেতা বলেন, এই পদক্ষেপগুলো প্রমাণ করে, যখন সরকার কন্যাদের মর্যাদা রক্ষা করে ও তাদের ভবিষ্যতে বিনিয়োগ করে, তখন অসাধ্যও সাধ্য হয়ে ওঠে।”

তিনি জানান, ভবিষ্যতের বিএনপি সরকার কন্যা ও নারীর ক্ষমতায়নে নিম্নলিখিত নীতিমালা অনুসরণ করবে:

১. ‘ফ্যামিলি কার্ড’ নারীর নামে প্রদান যাতে সহায়তা ও সুবিধা পরিবারের মূল স্তম্ভের হাতে সরাসরি পৌঁছায়।

২. নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, ব্যবসায়িক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা কারণ অর্থনৈতিক স্বাধীনতা আপসযোগ্য নয়।

৩. নারীদের জন্য শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি যেন শহর বা গ্রামের প্রত্যেক কন্যা দক্ষতা অর্জন করে ভবিষ্যৎ গড়তে পারে।

৪. রাজনীতি, প্রশাসন ও নীতিনির্ধারণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি কারণ নিরাপদ দেশ গড়তে সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ অপরিহার্য।

৫. মর্যাদা ও স্বাধীনতার সুরক্ষা যাতে মেয়েরা নির্ভয়ে চলাচল করতে, মত প্রকাশ করতে, ইন্টারনেট ব্যবহার করতে ও স্বাধীনভাবে বাঁচতে পারে।

৬. পরিবার ও সামাজিক কল্যাণকে নীতির কেন্দ্রে রাখা হবে; স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে নারী ও কন্যাদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বিএনপি নেতা বলেন, “আমাদের কথা কেবল প্রতিশ্রুতি নয়, এটি বিশ্বাস, ঐতিহ্য এবং উদ্দেশ্যের ভিত্তিতে গঠিত। আমরা এমন এক রাষ্ট্র গড়ব, যেখানে নারীর স্বপ্নপূরণের পথে রাষ্ট্র তাকে সাহায্য করবে, বাধা দেবে না।”

পোষ্টটি দেখতে ক্লিল করুণ https://www.facebook.com/share/p/1H3dyKuSud/?mibextid=wwXIfr ।

Tags: আন্তর্জাতিক কন্যাশিশু দিবসতারেক রহমানবার্তাবিএনপি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকারসাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার
বাংলাদেশ

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার
বাংলাদেশ

সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন
বাংলাদেশ

নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন

সেপ্টেম্বর ১৭, ২০২৬
পরবর্তী পোস্ট

ট্রাম্পকে ফোন করে নোবেলজয়ী মারিয়ার প্রশংসা, ‘এই পুরস্কার আপনারই প্রাপ্য’

এলপিজির দাম কমানোটা চ্যালেঞ্জের: বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা

প্রথমবারের মত ওয়েব সিরিজে হৃতিক!

প্রস্তাবিত সংবাদ

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকারসাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন

নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন

সেপ্টেম্বর ১৭, ২০২৬
সাংবাদিকদের অবদানেই গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের অবদানেই গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী

সেপ্টেম্বর ১৭, ২০২৬
আমেরিকা থেকে মৌসুমীর ভিডিও বার্তা

আমেরিকা থেকে মৌসুমীর ভিডিও বার্তা

সেপ্টেম্বর ১৭, ২০২৬
নারীদের উদ্দেশে সাফা কবির: 'নিজের জায়গা তৈরি করো'

নারীদের উদ্দেশে সাফা কবির: ‘নিজের জায়গা তৈরি করো’

সেপ্টেম্বর ১৭, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (54)
  • অন্যান্য খেলা (36)
  • অপরাধ (83)
  • অর্থনীতি (103)
  • আদালত (109)
  • আন্তর্জাতিক (984)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (431)
  • খেলা (445)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (103)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (89)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (341)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,155)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (5)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (63)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,141)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (495)
  • লাইফস্টাইল (179)
  • শিক্ষা (191)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (61)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বলিউড সংবাদ বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • সোলার সরঞ্জামে আমদানি শুল্ক কমাল সরকার সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • নতুন সমীকরণে স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর ১৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান