বিনোদন ডেস্ক
ঢাকা: ট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে। ভক্তদের দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই জানালেন সিনেমার অগ্রগতির কথা। তবে শিডিউল জটিলতায় আটকে আছে ছবিটির মুক্তি। তিশা জানান, সিনেমাটির ৮০ শতাংশ কাজ শেষ হলেও বাকি ২০ শতাংশ, বিশেষ করে গানের শুটিং এখনো বাকি।
তিশা বলেন, ‘‘আমি প্রায় এক মাস আম্মুকে নিয়ে দেশের বাইরে ছিলাম। সামহাউ আমাদের ডেটের কারণে আরও ২০ শতাংশ কাজ বাকি আছে।’’ আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি জানান, শাকিব খান ও তার নিজের আলাদা পরিকল্পনার কারণে তাড়াহুড়ো করা সম্ভব হচ্ছে না। সব ঠিক থাকলে আগামী কোরবানির ঈদে (ঈদুল আজহা) ছবিটি বড় পর্দায় মুক্তির আশা করছেন তিনি।
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিশা বলেন, ‘‘দূর থেকে আমরা অনেক কিছু বলি, কিন্তু কাছ থেকে দেখলে বিষয়টি একদম উল্টো। শাকিব ভাইয়া অনেক প্রফেশনাল এবং কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস।’’ প্রথম সিনেমা নিয়ে ভক্তদের প্রত্যাশা অনেক বেশি থাকায় সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান এই
বাংলাফ্লো/এম এইচ এইচ






