সদ্য অনুষ্ঠিত সৌদি আরবের রিয়াদে এক তারকাখচিত সমাবেশে বেলুচিস্তান এবং পাকিস্তানকে দুটো আলাদা দেশ হিসেবে মন্তব্য করে বিপাকে পড়েছেন সালমান খান। এর পর থেকেই প্রশ্ন উঠেছে, সত্যি কি ভূগোলে ‘গোল’ ভাইজান নাকি পুরোটাই পরিকল্পনা মাফিক!
বলিউডের তিন খান সালমান, শাহরুখ ও আমিরকে একই মঞ্চে দেখা ভক্তদের কাছে যেন হাতে চাঁদ পাওয়ার সমান! সম্প্রতি এমনটাই ঘটেছে। তিন খানকে সৌদি আরবের রিয়াদে জয় ফোরাম ২০২৫-এর একটি ইভেন্টে একসঙ্গে দেখা গেছে।
ভক্তদের কাছে এটি কোনো বিস্ময়ের চেয়ে কম ছিল না। এই অনুষ্ঠানে তিন খান ইন্ডাস্ট্রি ও তাদের কাজ নিয়ে খোলামেলা কথা বলেছেন। অনুষ্ঠানে ভারতীয় সিনেমার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলছিলেন সালমান। তিনি বলেন, ‘আজ সৌদি আরবে হিন্দি ছবি মুক্তি পেলে তা সুপারহিট হয়ে যায়।”
ভিডিও ঘিরে শুরু হয়েছে সমালোচনা। অনেক ব্যবহারকারী বলছেন যে, যাক সালমান খান অন্তত বুঝে গেছেন, বেলুচিস্তান আর পাকিস্তানের অংশ নয়। যদিও কেউ কেউ বলছেন, পুরোটাই স্লিপ অব টাং, অর্থাৎ মুখ ফসকে এমনটা বলে ফেলেছেন সালমান।
এক নেটিজেন লিখেন, ‘সালমান খান অবশেষে মেনে নিলেন যে বেলুচিস্তান পাকিস্তানের অংশ নয়’। একই সময়ে, অন্য একজন লিখেছেন, ‘এখন সালমান হয়তো বেলুচিস্তানের সমর্থন পেতে চাইছেন।- এনডিটিভি


