চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের উদ্যোগে এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের সহায়তায় ‘বুকের ব্যথা পর্যবেক্ষণ’ শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) নগরীর জিইসি এলাকার একটি থ্রি-স্টার হোটেলে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সিনিয়র কার্ডিয়াক কনসালটেন্ট ডা. এস. সি. ধরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল সেন্টার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মনিরুজ্জামান।
মেডিকেল সেন্টার হাসপাতাল এর ডিরেক্টর ডা. এ.এ.এম. সাহেদ পারভেজ খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অ্যানেস্থেসিওলজিস্ট অধ্যাপক ডা. মাসউদ আহমেদ, চিফ কনসালট্যান্ট, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ.এ.এম. রায়হান উদ্দিন, মেডিকেল সেন্টার হাসপাতালের পরিচালক ডা. তাহমিদ জোনায়েদ মাহমুদ, ইনসেপ্টার এরিয়া ম্যানেজার মো. মোশাররফ হোসাইনসহ অন্যরা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. বিপ্লব ভট্টাচার্য।
এতে আরও উপস্থিত ছিলেন ডা. মুমিনুল হক সোহাগ, প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ইয়াছিন আরাফাত, সুরঞ্জিত বৈদ্যসহ অন্যরা।
সেমিনারে চিকিৎসকরা হৃদরোগ প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা পদ্ধতির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গুরুত্বারোপ করেন।


