মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

১০ ঘণ্টা পর নিভল প্রথম আলোর আগুন: ‘ক্রাইম সিন’ ফিতায় ঘেরা পুরো ভবন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলাদেশ
0
১০ ঘণ্টা পর নিভল প্রথম আলোর আগুন: ‘ক্রাইম সিন’ ফিতায় ঘেরা পুরো ভবন

১০ ঘণ্টা পর নিভল প্রথম আলোর আগুন: ‘ক্রাইম সিন’ ফিতায় ঘেরা পুরো ভবন

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিনিধি 

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ১০ ঘণ্টার নিরলস প্রচেষ্টায় শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে তদন্তের স্বার্থে ভবনটিকে ‘ক্রাইম সিন’ ঘোষণা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাতে আগুন লাগার পর তাদের একাধিক ইউনিট কাজ শুরু করে। আজ শুক্রবার সকাল ১০টার পর আগুন নেভানোর ঘোষণা দেওয়া হয়। তবে ঝুঁকি এড়াতে একটি ইউনিট এখনো ঘটনাস্থলে কাজ করছে। সরেজমিনে দেখা গেছে, আগুনে প্রথম আলো কার্যালয়ের নিচতলায় অবস্থিত ‘প্রথমা প্রকাশন’-এর কার্যালয় ও বইয়ের শোরুম সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া ভবনের ওপরের তলার আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আশপাশের ভবনে আগুন ছড়াতে পারেনি।

শুক্রবার সকালে প্রথম আলো ভবনের প্রধান ফটকে ও সিএ ভবনের পাশে হলুদ ফিতা টানিয়ে এলাকাটিকে ‘ক্রাইম সিন’ ঘোষণা করেছে সিআইডি। ফিতায় লেখা রয়েছে ‘ডু নট ক্রস’। সিআইডির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “আমরা এলাকাটি ঘিরে রেখেছি। একটু পর কেমিক্যাল এক্সপার্ট টিম আসবে এবং আলামত সংগ্রহ করা হবে। বর্তমানে ফায়ার সার্ভিস ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।” পুলিশ জানিয়েছে, আলামত সংগ্রহ শেষ না হওয়া পর্যন্ত কার্যালয়টি কার্যত বন্ধ থাকবে।

পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সকাল থেকে উৎসুক জনতার ভিড় বাড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে।

গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সিঙ্গাপুরে মারা যান ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর আসার পরপরই বিক্ষুব্ধ জনতা এই হামলা চালায়। হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Arson AttackCID Crime SceneDaily Star AttackDhaka NewsFire ServiceProthom Alo FireSharif Osman Hadiপ্রথম আলো
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

ঈদে তেলের অভাবে কোনো গাড়ি বন্ধ হয়নি—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী
বাংলাদেশ

ঈদে তেলের অভাবে কোনো গাড়ি বন্ধ হয়নি—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

মার্চ ২৪, ২০২৬
স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উন্মুক্ত থাকবে অনুষ্ঠান
বাংলাদেশ

স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উন্মুক্ত থাকবে অনুষ্ঠান

মার্চ ২৪, ২০২৬
স্বাধীনতার মাসে ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন
বাংলাদেশ

স্বাধীনতার মাসে ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন

মার্চ ২৪, ২০২৬
পরবর্তী পোস্ট
কুষ্টিয়ায় প্রথম আলোর অফিসে ভাঙচুর

কুষ্টিয়ায় প্রথম আলোর অফিসে ভাঙচুর

জাতীয় কবির পাশে সমাহিত হবেন শরিফ ওসমান হাদি: শনিবার মানিক মিয়া এভিনিউতে জানাজা

কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স নেই: বাতিল হলো সিঙ্গাপুরে হাদির প্রথম জানাজা

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৪)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৬০৩)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৮৮)
  • খেলা (২৩৮)
  • চলচ্চিত্র (১১)
  • চাকরি (৫২)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৩৯)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৮৬)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭২২)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৪)
  • শিক্ষা (১২৫)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ঈদে তেলের অভাবে কোনো গাড়ি বন্ধ হয়নি—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মার্চ ২৪, ২০২৬
  • স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উন্মুক্ত থাকবে অনুষ্ঠান মার্চ ২৪, ২০২৬
  • স্বাধীনতার মাসে ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন মার্চ ২৪, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান