মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি খাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ডা. জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
মে ১৮, ২০২৬
বাংলাদেশ
0
মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি খাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ডা. জাহিদ হোসেন

মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি খাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ডা. জাহিদ হোসেন

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: ‘মানবিক বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি খাতে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। আমাদের মূল লক্ষ্য মানুষের মূল্যবোধ এবং মানুষের যে সম্মান, রাইট ও প্রিভিলেজ রয়েছে তা নিশ্চিত করা।’— এ কথা বলেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

রোববার (১৭ মে) রাজধানীর শ্যামলীতে আন্তর্জাতিক শিশু সামাজিক সংস্থা ‘এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ’-এর ৫৫ বছর পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, “বিএনপি সব সময় ভালো কিছুর সাথে, দেশের মঙ্গলের সাথে এবং মানুষের সাথে থাকতে অভ্যস্ত। আমাদের কাছে সবার আগে বাংলাদেশ।” সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করার প্রশংসা করে তিনি আরও বলেন, “এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ গত ৫৫ বছর ধরে আমাদের দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারগুলোর জন্য আশা ও সহানুভূতির প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। বাচ্চাদের সুন্দরভাবে গড়ে ওঠার জন্য এসওএস শিশু পল্লী একটি আদর্শ প্রতিষ্ঠান। পরিবারভিত্তিক যত্ন এবং শিশু সুরক্ষায় সংস্থাটির এই অবিচল প্রতিশ্রুতির কথা বাংলাদেশ সরকার গভীরভাবে মূল্যায়ন করে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, “যৌথ পরিবারের বাইরেও যে মায়া, মমতা, স্নেহ ও আদর-ভালোবাসা দিয়ে শিশুদের বড় করা যায়, তার অনন্য উদাহরণ এসওএস চিলড্রেনস ভিলেজেস।” তিনি আরও যোগ করেন, প্রকৃত জাতীয় উন্নয়ন তখনই সম্ভব যখন দেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের বিকশিত হওয়ার সুদৃঢ় ভিত্তি গড়ে দেওয়া যায়। সুবিধাবঞ্চিত তরুণদের স্বাধীন ও দেশের অবদানকারী নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন টেকসই ও দীর্ঘমেয়াদি সেবার মডেল তৈরি করার জন্য তিনি সংস্থাকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ আজ অত্যন্ত গর্বের সাথে এর প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। এর মাধ্যমে দেশজুড়ে সুবিধাবঞ্চিত শিশু, তরুণ ও পরিবারের সেবা, যত্ন, সুরক্ষা এবং ক্ষমতায়নে সংস্থাটির সুদীর্ঘ ৫৫ বছরের গৌরবময় পথচলা আজ পূর্ণ হলো।” এ সময় তিনি সমাজ বিনির্মাণে এবং শিশুদের সুরক্ষায় এসওএস চিলড্রেনস ভিলেজেসের সব মানবিক কাজের পাশে থাকার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এসওএস শিশু পল্লী বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং সংস্থার শিশু ও তরুণরা উপস্থিত ছিলেন।

বাংলাফ্লো/এফআইআর

Tags: Bangla FlowDr AZM Zahid HossainFarjana SharminNational News BDSocial Welfare MinistrySOS Childrens Villages BangladeshZaima Rahmanঅধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনএসওএস শিশু পল্লীজাতীয় সংবাদফারজানা শারমীনব্যারিস্টার জাইমা রহমানসমাজকল্যাণ মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার
বাংলাদেশ

লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬
বাংলাদেশ

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি

অক্টোবর ৩, ২০২৬
ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থান: হকার ও ডেঙ্গুমুক্ত নগরী গড়ার প্রত্যয় ডিএনসিসির
বাংলাদেশ

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থান: হকার ও ডেঙ্গুমুক্ত নগরী গড়ার প্রত্যয় ডিএনসিসির

অক্টোবর ৩, ২০২৬
পরবর্তী পোস্ট
নানির বাগানবাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার

নানির বাগানবাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজা ও লেবাননে ইসরায়েলের বর্বর হামলা

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজা ও লেবাননে ইসরায়েলের বর্বর হামলা

সংসদে হিজাব নিয়ে কটাক্ষ; এএফডি-র নামেই হিজাব বেচে হিট ব্যুসরা!

সংসদে হিজাব নিয়ে কটাক্ষ; এএফডি-র নামেই হিজাব বেচে হিট ব্যুসরা!

প্রস্তাবিত সংবাদ

সুমিতের 'মাস্টার' জয় করল ইতালি: আন্তর্জাতিক উৎসবে সেরা সিনেমার স্বীকৃতি

সুমিতের ‘মাস্টার’ জয় করল ইতালি: আন্তর্জাতিক উৎসবে সেরা সিনেমার স্বীকৃতি

অক্টোবর ৫, ২০২৬
বক্স অফিসে অজয় দেবগনের ঝড়

বক্স অফিসে অজয় দেবগনের ঝড়

অক্টোবর ৫, ২০২৬
দলবদল নিয়ে সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দলবদল নিয়ে সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

অক্টোবর ৫, ২০২৬
১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

অক্টোবর ৫, ২০২৬
লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার

লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগ নেত্রী শারমিন গ্রেপ্তার

অক্টোবর ৪, ২০২৬
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

অক্টোবর ৪, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (37)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (106)
  • আদালত (111)
  • আন্তর্জাতিক (996)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (433)
  • খেলা (452)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (105)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,180)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,188)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (496)
  • লাইফস্টাইল (182)
  • শিক্ষা (193)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (63)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • সুমিতের ‘মাস্টার’ জয় করল ইতালি: আন্তর্জাতিক উৎসবে সেরা সিনেমার স্বীকৃতি অক্টোবর ৫, ২০২৬
  • বক্স অফিসে অজয় দেবগনের ঝড় অক্টোবর ৫, ২০২৬
  • দলবদল নিয়ে সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক অক্টোবর ৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান