ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ‘সহকারী ইঞ্জিনিয়ার/ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৫ মার্চ থেকে অনলাইনে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: সহকারী ইঞ্জিনিয়ার / ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: গ্লাস ও সিরামিক প্রযুক্তিতে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: কোয়ালিটি লগ ও রিপোর্ট আপডেট এবং ত্রুটি বিশ্লেষণে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম (কর্মক্ষেত্র: অফিসে)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: নারায়ণগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন শুরুর তারিখ: ২৫ মার্চ ২০২৬
আবেদনের শেষ সময়: ০৫ এপ্রিল ২০২৬
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে মেঘনা গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইটের (https://www.mgi.org) ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।






