বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশে হামের প্রকোপে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও এর উপসর্গে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯০৮ জনে দাঁড়িয়েছে।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ১০১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯০৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল হামে আক্রান্ত হয়ে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮০৯ শিশুর মৃত্যু হয়েছে।
একনজরে বর্তমান পরিস্থিতি (১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত):
মোট মৃত্যু: ৯০৮ জন (হামে ৯৯ জন, উপসর্গে ৮০৯ জন)
গত ২৪ ঘণ্টায় মৃত্যু: ৬ জন (উপসর্গে)
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী: ১,১০১ জন
মোট সন্দেহজনক রোগী: ১ লাখ ৪২ হাজারের বেশি
নিশ্চিত শনাক্ত রোগী: প্রায় ১৮ হাজার জন
বাংলাফ্লো/এম এইচ এইচ












