রবিবার, আগস্ট ২, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম রাজনীতি

‘বিভেদ ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ান’: বিজয় দিবসে তারেক রহমানের ঐক্যের ডাক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৬, ২০২৫
রাজনীতি
0
‘বিভেদ ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ান’: বিজয় দিবসে তারেক রহমানের ঐক্যের ডাক

‘বিভেদ ও হিংসা ভুলে মানুষের পাশে দাঁড়ান’: বিজয় দিবসে তারেক রহমানের ঐক্যের ডাক

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিনিধি 

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের এই ক্রান্তিলগ্নে সবচেয়ে বড় প্রয়োজন হলো একটি নির্বিঘ্ন, অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন। এর মাধ্যমেই কেবল জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার গঠন করা সম্ভব। মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে দেওয়া এক বাণীতে তিনি বিভাজন ও হিংসা ভুলে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নিষ্ঠুর একনায়কতন্ত্রের পতন ঘটেছে। দেশে এখন স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই সময়ের দাবি।”

বাণীতে তিনি ১৬ ডিসেম্বরকে জাতির গৌরব ও অহংকারের দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনী পরাজিত হয়। অদম্য বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এই বিজয় ছিনিয়ে এনেছেন।” তিনি মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্ন বারবার ফ্যাসিস্ট গোষ্ঠীর দুঃশাসনে ভূলুণ্ঠিত হয়েছে। তিনি বলেন, “টানা প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনমতকে অবজ্ঞা করা হয়েছে। গুম, খুন ও মিথ্যা মামলার মাধ্যমে বিরোধী মত দমন করা হয়েছে এবং গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছিল।”

বাণীর শেষে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, “একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এই বিজয়ের দিনে আমাদের অঙ্গীকার হোক—আমরা সব ধরনের বিভাজন ও হিংসা ভুলে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াব।”

বাংলাফ্লো/এফআইআর

Tags: 16 DecemberBangladesh PoliticsBNPFree Fair ElectionJuly RevolutionTarique RahmanVictory Day 2025তারেক রহমানবিএনপি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
বাংলাদেশ

নৈতিক স্খলনের দায়ে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬
৬৪ জেলার মধ্যে কেবল গোপালগঞ্জেই কর্মসূচি দিয়েও বাতিল করল এনসিপি
গোপালগঞ্জ

৬৪ জেলার মধ্যে কেবল গোপালগঞ্জেই কর্মসূচি দিয়েও বাতিল করল এনসিপি

জুলাই ৫, ২০২৬
শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম

শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে সাতকানিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

জুন ১২, ২০২৬
পরবর্তী পোস্ট
পটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: বিজয় দিবসে শেখ হাসিনার নামে স্লোগান

পটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: বিজয় দিবসে শেখ হাসিনার নামে স্লোগান

অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরোর সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরোর সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

কিয়েভের নতুন মাইলফলক: ক্রুজ মিসাইলবাহী রুশ সাবমেরিনে ড্রোন হামলা

কিয়েভের নতুন মাইলফলক: ক্রুজ মিসাইলবাহী রুশ সাবমেরিনে ড্রোন হামলা

প্রস্তাবিত সংবাদ

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি

আগস্ট ২, ২০২৬
নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট

আগস্ট ২, ২০২৬
ভারতে বক্স অফিসে ঝড় তুলল নতুন ‘স্পাইডারম্যান’

ভারতে বক্স অফিসে ঝড় তুলল নতুন ‘স্পাইডারম্যান’

আগস্ট ১, ২০২৬
মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক

মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক

আগস্ট ১, ২০২৬
আসামে ভয়াবহ বন্যা: মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় ২ লাখ মানুষ

আসামে ভয়াবহ বন্যা: মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় ২ লাখ মানুষ

আগস্ট ১, ২০২৬
হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

আগস্ট ১, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (76)
  • অর্থনীতি (102)
  • আদালত (103)
  • আন্তর্জাতিক (887)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (421)
  • খেলা (406)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (94)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (328)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,922)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (4)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (58)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (13)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,031)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (481)
  • লাইফস্টাইল (161)
  • শিক্ষা (176)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • মেসির প্রত্যাবর্তনের ম্যাচে হোঁচট খেল ইন্টার মিয়ামি আগস্ট ২, ২০২৬
  • নিয়ম না মানায় কুড়িল থেকে কাকলী পর্যন্ত দীর্ঘ যানজট আগস্ট ২, ২০২৬
  • ভারতে বক্স অফিসে ঝড় তুলল নতুন ‘স্পাইডারম্যান’ আগস্ট ১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান