বিনোদন ডেস্ক
ঢাকা: আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে দক্ষিণী সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন—এমন গুঞ্জনে উত্তাল সোশ্যাল মিডিয়া। যদিও এই বিষয়ে দুই তারকার কেউই এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি, তবে নেটিজেনদের মাঝে জল্পনা তুঙ্গে।
এই বিয়ের আলোচনার মাঝেই ম্রুণাল ঠাকুরের পুরোনো এক প্রেমকাহিনি ও বিচ্ছেদের ঘটনা নতুন করে প্রকাশ্যে এসেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার প্রাক্তন প্রেমিক তাকে ছেড়ে ‘ভয়ে পালিয়ে’ গিয়েছিলেন। ম্রুণাল যখন ছোটপর্দা থেকে বড়পর্দায় ক্যারিয়ার গড়ছিলেন, তখন তার তৎকালীন প্রেমিক—যিনি অত্যন্ত রক্ষণশীল পরিবারের সন্তান ছিলেন—অভিনেত্রীর ব্যস্ত জীবন ও ক্যারিয়ারের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। ম্রুণাল বলেন, ‘‘আমার সাবেক বলেছিলেন—তোমার এই জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’’ তবে সেই বিচ্ছেদকে এখন ‘আশীর্বাদ’ হিসেবেই দেখেন অভিনেত্রী। তার মতে, মানসিকতার এই অমিল ভবিষ্যতে সংসার ও সন্তান লালন-পালনে বড় জটিলতা তৈরি করতে পারত।
বাংলাফ্লো/এম এইচ এইচ






