বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এটি ছিল মূলত একটি সৌজন্য সাক্ষাৎ। তবে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বৈঠকে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
বাংলাফ্লো/এফআইআর






