ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিজনেস সেলস বিভাগে ‘ম্যানেজার/ডেপুটি জেনারেল ম্যানেজার’ পদে এই নিয়োগ দেওয়া হবে। গতকাল ২ মার্চ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম ও বিভাগ: ম্যানেজার/ডেপুটি জেনারেল ম্যানেজার (বিজনেস সেলস)।
পদসংখ্যা ও কাজের ধরন: ১ জন (ফুলটাইম, অফিসে কাজ)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ফিনটেক, টেলিযোগাযোগ অথবা আর্থিক পরিষেবা খাতে ৬ থেকে ৮ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
কর্মস্থল ও বেতন: নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা বিকাশের অফিশিয়াল ওয়েবসাইটের (https://www.bkash.com) ক্যারিয়ার সেকশন বা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১২ মার্চ ২০২৬।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
বাংলাফ্লো/এফআইআর






