বুধবার, মার্চ ২৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম ক্রিকেট

ক্রিকেটকে এগিয়ে নিতে সরে দাঁড়ানো সংগঠকদের কাছে যাবেন বুলবুল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
0
0
শেয়ার হয়েছে
0
দেখা হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নিয়ে নাটকীয়তা কম হয়নি। নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেন তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী। পরবর্তীতে আরও পাঁচজন নির্বাচন বর্জন করলে সবমিলিয়ে ২১জন নির্বাচন থেকে সরে দাঁড়ান। তবে নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সরে দাঁড়ানো সংগঠকদের সঙ্গে নিয়েই কাজ করতে চান। প্রয়োজনে তিনি নিজেই যাবেন তাদের কাছে।

সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আমিনুল। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান এমন। জানিয়েছেন, গঠনতন্ত্র ও বিধিমালা মেনেই তারা নির্বাচন করেছেন। তবে যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।

বলেছেন, ‘প্রথমেই সোজাসাপ্টা একটা স্টেটমেন্ট দিতে চাই, আমরা সবাই একসাথে কাজ করতে চাই বাংলাদেশের ক্রিকেটে। কারা ক্রিকেট বোর্ডে আছে কারা ক্রিকেট বোর্ডে নেই, সমস্ত স্টেকহোল্ডারদের আমরা আহ্বান জানাবো বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করতে এবং আমাদেরকে সহায়তা করতে। এখানে হয়ত বিতর্ক আছে- নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরেই হয়।’

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে গঠনতন্ত্র আছে সেটার মধ্যে থেকেছি। নির্বাচনের যে বিধিমালা ছিল তার মধ্যে ছিলাম। কিন্তু সোজা উত্তর হচ্ছে, কে বোর্ডে আছে কে বোর্ডে নেই, আমরা সবাইকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দরকার হলে আমরা তাদের কাছে যাব এবং যারা এই মুহূর্তে বোর্ডে নেই তাদেরকেও আমরা আহ্বান জানাবো আমাদের যেন এই পথচলায় সহায়তা করে।’

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে সবচেয়ে বড় নামটা ছিল তামিম ইকবালের। ওল্ড ডিওএসএইচ ক্লাবের কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে নির্বাচন সরকারি হস্তক্ষেপের অভিযোগে মনোনয়ন প্রত্যহার করে নেন তিনি। এছাড়া আবাহনী ও মোহামেডানের মত ঐতিহ্যবাহী ক্লাবগুলোও সরে দাঁড়ায় নির্বাচন থেকে। দেশের ক্রিকেটের জন্য প্রয়োজনে তামিমদের কাছেও যাবেন আমিনুল।

বলেছেন, ‘যেটা আগেও বলেছি আমরাই যাব তাদের কাছে যারা আসতে পারেনি। অ্যাপ্রোচ করব কিভাবে তারা আমাদের সহায়তা করতে পারে ক্রিকেটে। বাংলাদেশ তো সবার, নির্বাচন তো ছোট্ট একটা আনুষ্ঠানিক ব্যাপার। চেষ্টা করব সকলের কাছে গিয়ে একসাথে টেনে নিয়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার।’

বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও মো. শাখাওয়াত হোসেন। সংবাদমাধ্যমে ফারুক আহমেদও জানান সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার কথা। বলেছেন, ‘আমাদের লক্ষ্য একটাই, দেশের ক্রিকেট এগিয়ে নেওয়া। মাঝখানে ছোট খাটো বিষয় থাকবে, তা মানিয়ে নিতে হবে। এবার বোর্ডটা বড়। এর আগে আমি বা আমিনুল যে বোর্ড নিয়ে কাজ করেছে, তা ছোট ছিল। অনেককে তিন-চারটা কমিটির দায়িত্ব সামলাতে হয়েছে, যা খুব কঠিন ছিল। আশা করি, সবাই মিলে কাজ করলে পূর্ণাঙ্গ বোর্ড ভালো কাজ করবে।’

Tags: আমিনুলতামিমফারুকবিসিবিবিসিবি নির্বাচনলিড স্পোর্টসসভাপতি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বিসিবি পরিচালক আসিফ আকবরের সঙ্গে জন্মদিন পালন বিশ্বসেরা অলরাউন্ডারের
ক্রিকেট

বিসিবি পরিচালক আসিফ আকবরের সঙ্গে জন্মদিন পালন বিশ্বসেরা অলরাউন্ডারের

মার্চ ২৪, ২০২৬
৩৯ বছরে পা রাখলেন বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসান
ক্রিকেট

৩৯ বছরে পা রাখলেন বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসান

মার্চ ২৪, ২০২৬
ঈদের ছুটি শেষে কিউইদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
ক্রিকেট

ঈদের ছুটি শেষে কিউইদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

মার্চ ১৬, ২০২৬
পরবর্তী পোস্ট

বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন শেষ চলছে ফলাফল প্রকাশ

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ৩ গবেষক

নেদারল্যান্ডে ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (৩৭৫)
  • – লিড নিউজ (৬৭)
  • – সেমি লিড (৮৩১)
  • অদ্ভুতুড়ে (৩)
  • অন্যান্য (৩৫)
  • অন্যান্য খেলা (২৮)
  • অপরাধ (৫৪)
  • অর্থনীতি (৯৪)
  • আদালত (৮২)
  • আন্তর্জাতিক (৬০৫)
  • কর্পোরেট নিউজ (১৭)
  • কৃষি (২৭)
  • ক্রিকেট (৩৯০)
  • খেলা (২৪১)
  • চলচ্চিত্র (১২)
  • চাকরি (৫২)
  • জনপদ (২২৪)
  • টিপস-রিভিউ (১)
  • ডিজিটাল শর্ট (২)
  • তথ্যপ্রযুক্তি (৬৯)
  • ধর্ম ও জীবন (১৮)
  • নারী (২)
  • পরিবেশ (২৯)
  • প্রবাস সংবাদ (৪২)
  • ফুটবল (২৪০)
  • বরিশাল (১১)
  • বাণিজ্য (৪৩)
  • বাংলাদেশ (১,৩৮৬)
    • কক্সবাজার (২৩)
    • কিশোরগঞ্জ (২৩)
    • কুড়িগ্রাম (৪)
    • কুমিল্লা (২)
    • কুষ্টিয়া (২)
    • খাগড়াছড়ি (১০)
    • খুলনা (৭)
    • গাইবান্ধা (৩)
    • গাজীপুর (১১)
    • গোপালগঞ্জ (৯)
    • চট্টগ্রাম (৪৩)
    • চাঁদপুর (৪)
    • চুয়াডাঙ্গা (৫)
    • জয়পুরহাট (৩)
    • জামালপুর (২)
    • ঝিনাইদহ (২)
    • টাঙ্গাইল (৮)
    • ঠাকুরগাঁও (৭)
    • ঢাকা (৫০)
    • দিনাজপুর (৫)
    • নরসিংদী (৫)
    • নাটোর (৪)
    • নারায়ণগঞ্জ (৪)
    • নীলফামারী (১)
    • নোয়াখালী (১১)
    • পঞ্চগড় (৩)
    • ফেনী (২১)
    • বগুড়া (৩)
    • বরগুনা (১)
    • বাগেরহাট (৩)
    • ব্রাহ্মণবাড়িয়া (৯)
    • ভোলা (৩)
    • ময়মনসিংহ (৭)
    • মাগুরা (৭)
    • মুন্সীগঞ্জ (১)
    • মৌলভীবাজার (১)
    • রংপুর (৪)
    • রাঙ্গামাটি (৬)
    • রাজশাহী (৯)
    • লক্ষ্মীপুর (৫)
    • লালমনিরহাট (২)
    • শেরপুর (৭)
    • সাতক্ষীরা (৩)
    • সিরাজগঞ্জ (২)
    • সিলেট (৮)
    • সুনামগঞ্জ (১)
    • হবিগঞ্জ (২)
  • বিনোদন (৭২৬)
  • বিশেষ (১)
  • ভিডিও নিউজ (২৮০)
  • মতামত (১৩)
  • মাল্টিমিডিয়া (৪৭)
  • রাজধানী (৩৯)
  • রাজনীতি (৪৫৩)
  • লাইফস্টাইল (১০৭)
  • শিক্ষা (১২৫)
  • শিল্প সাহিত্য (৯)
  • শিশু কিশোর (২)
  • সমাজকথন (১)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (২)
  • স্পোর্টস (৪৬৮)
  • স্পোর্টস লাইভ (১২)
  • স্বাস্থ্য (৩৫)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh News Bangladesh Politics BNP Bollywood News Cricket News Dhaka News Donald Trump Election 2026 Election Commission Entertainment News Entertainment News BD Interim Government Jamaat-e-Islami Khaleda Zia Middle East Crisis NCP Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান ইসরায়েল এনসিপি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় নির্বাচন জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢাকা তারেক রহমান নির্বাচন কমিশন নির্বাচন ২০২৬ পাকিস্তান প্রধান উপদেষ্টা বলিউড বাংলাদেশ বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত যুক্তরাষ্ট্র লিড বিনোদন লিড স্পোর্টস শেখ হাসিনা সিনেমা
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • রাতে প্রশান্তির ঘুম নিশ্চিত করতে জাদুকরী ভূমিকা রাখতে পারে আদা চা মার্চ ২৫, ২০২৬
  • নেল এক্সটেনশন খোলার পর দুর্বল নখের যত্ন নেবেন কীভাবে? মার্চ ২৫, ২০২৬
  • অল্প বয়সে বুড়িয়ে যাওয়া রোধ করবেন যেভাবে মার্চ ২৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান