ক্যারিয়ার ডেস্ক
ঢাকা:ব্র্যাক পরিচালিত দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির গ্রাসরুটস ক্যাফে বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট কুক’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ২৫ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ মার্চ (২০২৬) পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
পদের বিস্তারিত ও আবেদনের যোগ্যতা:
পদের নাম ও বিভাগ: অ্যাসিস্ট্যান্ট কুক (গ্রাসরুটস ক্যাফে)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের ন্যূনতম জেএসসি/জেডিসি বা অষ্টম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
প্রয়োজনীয় দক্ষতা: বিভিন্ন ধরনের রান্নার কৌশল, রান্নাঘরের সরঞ্জাম পরিচালনা এবং খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি নিয়ম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
কাজের ধরন ও কর্মস্থল: এটি একটি ফুলটাইম এবং অফিসে (ক্যাফেতে) বসে করার মতো চাকরি। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকা। নারী ও পুরুষ উভয়েই পদটির জন্য আবেদন করতে পারবেন।
বেতন ও আবেদন প্রক্রিয়া: বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীরা আড়ংয়ের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.aarong.com) বা বিজ্ঞপ্তিতে দেওয়া নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
বাংলাফ্লো/এফআইআর






