ক্যারিয়ার ডেস্ক
ঢাকা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ল্যাবরেটরি অ্যানালিস্ট’ পদে দক্ষ ও যোগ্য কর্মী নিয়োগ দেবে। গতকাল ২২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীকে রসায়ন, বায়োকেমিস্ট্রি অথবা বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে বিএসসি অথবা এমএসসি ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি প্রার্থীদের এমএস অফিস স্যুট ব্যবহারে ভালো জ্ঞান থাকতে হবে।
চাকরির জন্য ন্যূনতম এক বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ থাকলেও পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা ছাড়াই নতুনরা (ফ্রেশার) এই পদে আবেদন করতে পারবেন। তবে খাদ্য শিল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এটি একটি ফুলটাইম অফিসভিত্তিক চাকরি, যেখানে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন এবং কোনো বয়সসীমা নির্ধারণ করা হয়নি। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে দিনাজপুরে এবং তাঁরা আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতনের পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.sfbl.com.bd) ও নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ









