বিনোদন ডেস্ক
ঢাকা: শারদীয় দুর্গাপূজায় মুক্তি পাওয়া ‘দেশু ৭’ সিনেমা দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরেছেন টালিপাড়ার একসময়ের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। সিনেমাটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেবের একটি বক্তব্য এখন টলিউডে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে দেব অকপটে বলেন, ‘আমার পর যদি শুভশ্রীকে কারও সঙ্গে ভালো লাগে তাহলে সেটি জিৎ। অবশ্যই আমার পর, সরি জিৎদা আই লাভ ইউ টু!’ দেবের মুখে এমন অকপট প্রশংসা শুনে মঞ্চেই মিষ্টি হাসি দেন শুভশ্রী।
একই সঙ্গে ‘দেশু ৭’ সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শোর পর দেব ঘোষণা দিয়েছেন, আগামী ২০২৭ সালের দুর্গাপূজায় সুপারস্টার জিতের সঙ্গে একটি বিগ বাজেটের সিনেমায় একসঙ্গে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। বিচ্ছেদের বহু বছর পর অনস্ক্রিনে দেব ও শুভশ্রীর এই পেশাদার মেলবন্ধন দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। বাংলাফ্লো/এম এইচ এইচ










