ক্যারিয়ার ডেস্ক ঢাকা: দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ঢাকা অঞ্চলের বিভিন্ন আউটলেটে ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে ১৮০ জন জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। রোববার (১১ অক্টোবর) থেকেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এ পদে আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। ১৮ থেকে ৩২ বছর বয়সী নারী ও পুরুষ উভয় প্রার্থীই পার্টটাইম এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক ১০ হাজার টাকা নির্দিষ্ট বেতনের পাশাপাশি আড়ংয়ের প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আড়ংয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আগামী ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












