আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা:
ইন্দোনেশিয়ার জাভা সাগরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে নিখোঁজ হওয়া যাত্রীবাহী জাহাজের ১০২ জন আরোহীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। এছাড়া সমুদ্র থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি যাত্রী ও ক্রুদের সন্ধানে হেলিকপ্টার ও বিশেষ উদ্ধারকারী নৌযান নিয়ে এখনো সাগরে চিরুনি তল্লাশি চলছে।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, রোববার সকালে ২৪৩ জন যাত্রী ও ক্রু নিয়ে জাভা প্রদেশের সুরাবায়া থেকে কালিমানথান প্রদেশের বানজারমাসিন অভিমুখে যাওয়ার পথে ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জাহাজটি বানজারমাসিন উপকূল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থানকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পড়ে এই দুর্ঘটনার শিকার হয়। ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ায় জলযানই যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হলেও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশটিতে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে থাকে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










