বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

স্লিপার বাসের বৈধতার দাবিতে বিআরটিএ ঘেরাও, বনানীতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২৬
বাংলাদেশ
0
স্লিপার বাসের বৈধতার দাবিতে বিআরটিএ ঘেরাও, বনানীতে তীব্র যানজট

স্লিপার বাসের বৈধতার দাবিতে বিআরটিএ ঘেরাও, বনানীতে তীব্র যানজট

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: সারা দেশে চলাচলকারী অবৈধ স্লিপার বাসের বৈধতা ও সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। রোববার (২৩ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়কটি বন্ধ করে দেন তারা। এর ফলে বনানী থেকে মহাখালীগামী রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন ওই পথের যাত্রীরা।

অবরোধের আগে মালিক সমিতির নেতারা সাংবাদিকদের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন। তাদের মূল দাবির মধ্যে রয়েছে—আদালতের চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করা, এ খাতে বিপুল বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে স্লিপার বাস পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন। এছাড়া ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান, আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা ও গাড়ি আটক বন্ধ করা এবং বিআরটিএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনার দাবিও জানান তারা।

সমিতির নেতারা জানান, আধুনিক এই পরিবহন সেবা খাতে শত শত কোটি টাকার বিনিয়োগ রয়েছে। চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা এর ওপর নির্ভরশীল। কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া হঠাৎ করে বাস চলাচল বন্ধ করা হলে মালিক ও শ্রমিকরা চরম আর্থিক সংকটে পড়বেন। তারা উল্লেখ করেন, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন (নং-১২৯০/২০২৫) বিচারাধীন রয়েছে। তাই মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে তারা কোনো ধরনের হয়রানি বা নিষেধাজ্ঞা না দেওয়ার জোর দাবি জানান।

জানা গেছে, নিজেদের দাবি দাওয়া নিয়ে বিআরটিএ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে গেছেন সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ আরও কয়েকজন নেতা। সার্বিক পরিস্থিতি সম্পর্কে ডিএমপির ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর বলেন, ‘স্লিপার কোচ মালিক ও কর্মচারীরা তাদের বাস চালানোর অনুমোদনের দাবিতে বনানী সেতু ভবনের সামনের রাস্তায় আন্দোলন করছেন। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি এবং ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।’

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: AC Bus Owners AssociationBangla FlowBRTA Headquarters BananiDhaka Traffic JamNational News BDSleeper Bus Protest BDTransportation News BDবনানী সড়ক অবরোধবাস মালিক সমিতিবিআরটিএযানজটরাজধানী সংবাদস্লিপার বাস
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

২৫ হাজার কোটি টাকায় এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান
অর্থনীতি

২৫ হাজার কোটি টাকায় এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান

অক্টোবর ৭, ২০২৬
নভেম্বরে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ
বাংলাদেশ

নভেম্বরে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

অক্টোবর ৭, ২০২৬
আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি
অর্থনীতি

আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি

অক্টোবর ৭, ২০২৬
পরবর্তী পোস্ট
রোহিঙ্গা সংকট সমাধানে জিয়া ও খালেদার সরকারের পথেই এগোবে সরকার: আইনমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে জিয়া ও খালেদার সরকারের পথেই এগোবে সরকার: আইনমন্ত্রী

দীর্ঘ বিরতি শেষে ‘নীলপরী’ হয়ে ফিরলেন শার্লিন ফারজানা

দীর্ঘ বিরতি শেষে ‘নীলপরী’ হয়ে ফিরলেন শার্লিন ফারজানা

৬১ বছরের আমির এবার ২৫ বছরের তরুণ অ্যাথলেট!

৬১ বছরের আমির এবার ২৫ বছরের তরুণ অ্যাথলেট!

প্রস্তাবিত সংবাদ

২৫ হাজার কোটি টাকায় এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান

২৫ হাজার কোটি টাকায় এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান

অক্টোবর ৭, ২০২৬
নভেম্বরে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

নভেম্বরে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

অক্টোবর ৭, ২০২৬
আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি

আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি

অক্টোবর ৭, ২০২৬
ডিপফেক ভিডিও নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

ডিপফেক ভিডিও নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

অক্টোবর ৬, ২০২৬
পাকিস্তানি জনপ্রিয় ড্রামার দ্বিতীয় সিজন: শুটিং ও মুক্তির নতুন তথ্য

পাকিস্তানি জনপ্রিয় ড্রামার দ্বিতীয় সিজন: শুটিং ও মুক্তির নতুন তথ্য

অক্টোবর ৬, ২০২৬
প্রীতম-শেহতাজের বিচ্ছেদে সাফা কবির আলোচনায়

প্রীতম-শেহতাজের বিচ্ছেদে সাফা কবির আলোচনায়

অক্টোবর ৬, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (55)
  • অন্যান্য খেলা (37)
  • অপরাধ (84)
  • অর্থনীতি (108)
  • আদালত (111)
  • আন্তর্জাতিক (996)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (433)
  • খেলা (452)
  • চলচ্চিত্র (21)
  • চাকরি (105)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (93)
  • ধর্ম ও জীবন (26)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (343)
  • বরিশাল (12)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (2,185)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (24)
    • কুড়িগ্রাম (5)
    • কুমিল্লা (7)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (11)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (12)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (64)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (4)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (7)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (22)
    • বগুড়া (9)
    • বরগুনা (2)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (8)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (5)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (14)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,193)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (62)
  • রাজনীতি (496)
  • লাইফস্টাইল (182)
  • শিক্ষা (194)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (6)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (63)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Crime News BD Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি খেলাধুলা জাতীয় সংবাদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বাংলাফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • ২৫ হাজার কোটি টাকায় এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান অক্টোবর ৭, ২০২৬
  • নভেম্বরে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ অক্টোবর ৭, ২০২৬
  • আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়াল বিইআরসি অক্টোবর ৭, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান