বুধবার, আগস্ট ৫, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম বাংলাদেশ

আমরা কোনো কিছুতে ভয় পাই না— ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৬
বাংলাদেশ
0
আমরা কোনো কিছুতে ভয় পাই না— ডিএনসিসি প্রশাসক

আমরা কোনো কিছুতে ভয় পাই না— ডিএনসিসি প্রশাসক

0
শেয়ার হয়েছে
4
দেখা হয়েছে

বাংলাফ্লো প্রতিবেদক

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, “আমরা কোনো কিছুতে ভয় পাই না। দেশের পরিবর্তন শুরু হয়ে গেছে এবং এই পরিবর্তন অব্যাহত রাখব। বিএনপি সরকার জনগণের সরকার, তাই জনগণের গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ সকল মৌলিক চাহিদা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মানিকদি ও উত্তর মানিকদির রাস্তার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, “দেশের জনগণ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছেন। জনগণের কাছে প্রধানমন্ত্রীর দায়ভার আছে। আমাদেরও তার কর্মী হিসেবে জনগণের কাছে সঠিক সেবা পৌঁছে দেয়ার দায়িত্ব রয়েছে। প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক এবং তিনি দেশের জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন, আমরাও তার পাশে থেকে সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছি।” ঢাকা শহরের বর্তমান পরিস্থিতি ও নাগরিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, “ঢাকা সিটির জনসংখ্যা এখন ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। আগে যেখানে একতলা বা টিনের ঘর ছিল, সেখানে এখন আট-দশতলার বড় বড় ভবন ও অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে। একটি বাসায় আগে যেখানে চার-পাঁচজন মানুষ থাকত, এখন সেখানে দেড়শ-দুইশ মানুষের বাস। ফলে গ্যাস, বিদ্যুৎ ও পানির চরম সংকট দেখা দিয়েছে। আমরা এসব সমস্যার সমাধানে যথাযথ পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি এবং জনগণের সহায়তায় সফল হব ইনশাআল্লাহ।”

ঢাকাকে বাসযোগ্য করতে সিটি কর্পোরেশনের নানা উদ্যোগের কথা জানিয়ে মো. শফিকুল ইসলাম খান আরও বলেন, “ঢাকা সিটিকে সবুজায়ন করার জন্য গাছ লাগানো, জলাবদ্ধতা রোধ করে নগরবাসীকে পানিবন্দি অবস্থা থেকে মুক্তি দেওয়া এবং মশার উপদ্রব কমানোর লক্ষ্যে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে।” এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিজেদের দায়িত্বে রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণ সহযোগিতা করলে আমরা নগরবাসীর সব চাহিদা পূরণ করতে পারব। আপনারা যদি সিটি কর্পোরেশনকে সময়মতো বৈধ হোল্ডিং ট্যাক্স ও কর পরিশোধ করেন, তবে এভাবেই নিয়মিত আপনাদের এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হবে।” ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাংলাফ্লো/এম এইচ এইচ

Tags: Bangla FlowBNP GovernmentCapital News BDDhaka DevelopmentDhaka North City CorporationDNCCManikdiMd Shafiqul Islam KhanTarique Rahmanডিএনসিসিঢাকা উত্তর সিটি কর্পোরেশনতারেক রহমানবাংলা ফ্লোরাজধানী সংবাদ
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি
বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি

আগস্ট ৫, ২০২৬
‘আমি বন্দী কারাগারে’ খ্যাত গায়ক মুজিব পরদেশী কারাগারে
আদালত

‘আমি বন্দী কারাগারে’ খ্যাত গায়ক মুজিব পরদেশী কারাগারে

আগস্ট ৫, ২০২৬
ঢামেক হাসপাতালে দুই গ্রুপের সংঘর্ষ, জরুরি বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত
বাংলাদেশ

ঢামেক হাসপাতালে দুই গ্রুপের সংঘর্ষ, জরুরি বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত

আগস্ট ৫, ২০২৬
পরবর্তী পোস্ট
‘গজনি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

‘গজনি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

সৃজিতের সুরে প্রথমবার গান গাইলেন অনির্বাণ ভট্টাচার্য

সৃজিতের সুরে প্রথমবার গান গাইলেন অনির্বাণ ভট্টাচার্য

‘আমি বন্দী কারাগারে’ খ্যাত গায়ক মুজিব পরদেশী কারাগারে

‘আমি বন্দী কারাগারে’ খ্যাত গায়ক মুজিব পরদেশী কারাগারে

প্রস্তাবিত সংবাদ

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি

বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি

আগস্ট ৫, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সে ক্যারিয়ার গড়ার সুযোগ

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ক্যারিয়ার গড়ার সুযোগ

আগস্ট ৫, ২০২৬
কপিল দেবকে ছাড়ানোর অপেক্ষায় স্টার্ক

কপিল দেবকে ছাড়ানোর অপেক্ষায় স্টার্ক

আগস্ট ৫, ২০২৬
প্রীতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি

প্রীতির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি

আগস্ট ৫, ২০২৬
লেভান্ডফস্কির শূন্যতা পূরণে স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা

লেভান্ডফস্কির শূন্যতা পূরণে স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা

আগস্ট ৫, ২০২৬
রিয়াল ছাড়ছেন ভিনিসিয়ুস? দলবদলের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন ব্রাজিল তারকা

রিয়াল ছাড়ছেন ভিনিসিয়ুস? দলবদলের গুঞ্জনের মাঝেই মুখ খুললেন ব্রাজিল তারকা

আগস্ট ৫, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (77)
  • অর্থনীতি (102)
  • আদালত (105)
  • আন্তর্জাতিক (892)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (423)
  • খেলা (412)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (95)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (330)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,946)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (5)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (60)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (14)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (11)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (3)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,043)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (61)
  • রাজনীতি (484)
  • লাইফস্টাইল (163)
  • শিক্ষা (177)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার: ইউজিসি আগস্ট ৫, ২০২৬
  • ইউএস-বাংলা এয়ারলাইন্সে ক্যারিয়ার গড়ার সুযোগ আগস্ট ৫, ২০২৬
  • কপিল দেবকে ছাড়ানোর অপেক্ষায় স্টার্ক আগস্ট ৫, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান