শনিবার, আগস্ট ১, ২০২৬
BanglaFlow
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
BanglaFlow
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • বাণিজ্য
  • তথ্যপ্রযুক্তি
  • মতামত
হোম খেলা

জার্সি বদলাতে হচ্ছে মিশরকে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
জুন ১৪, ২০২৬
খেলা, ফুটবল
0
জার্সি বদলাতে হচ্ছে মিশরকে

জার্সি বদলাতে হচ্ছে মিশরকে

0
শেয়ার হয়েছে
5
দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক

ঢাকা: এক যুগ পর বিশ্বকাপের মূল আসরে ফেরার আনন্দে নতুন জার্সি উন্মোচন করেছিল মিশর। তবে টুর্নামেন্ট শুরুর আগেই তাদের সেই উচ্ছ্বাসে কিছুটা ভাটা পড়েছে। কারণ জার্সির নকশা নিয়ে আপত্তি জানিয়ে তা পরিবর্তনের নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মূলত ফিফার আপত্তির কেন্দ্রে রয়েছে দুটি বিষয়—মিশরের লোগোতে থাকা সাতটি তারকা এবং খেলোয়াড়দের নাম ও নম্বর লেখার জন্য ব্যবহৃত সোনালি রং।

আফ্রিকান ফুটবলের অন্যতম সফল দেশ মিশর। আফ্রিকান কাপ অব নেশনসে সর্বোচ্চ সাতবার শিরোপা জয়ের স্মারক হিসেবে জাতীয় দলের প্রতীকে সাতটি তারকা ব্যবহার করে তারা। তবে ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলের জার্সিতে থাকা তারকা শুধুমাত্র বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবেই ব্যবহৃত হতে পারে। সে কারণেই ব্রাজিলের জার্সিতে পাঁচটি, ইতালি ও জার্মানির জার্সিতে চারটি এবং আর্জেন্টিনার জার্সিতে তিনটি তারকা রয়েছে। বিশ্বকাপ না জিতেও উরুগুয়ে বিশেষ অনুমতিতে চারটি তারকা ব্যবহার করে, কারণ তারা ১৯২৪ ও ১৯২৮ অলিম্পিকে ফুটবলে স্বর্ণপদক জিতেছিল। কিন্তু মিশরের সাতটি তারকা আফ্রিকান সাফল্যের প্রতিনিধিত্ব করলেও বিশ্বকাপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিশ্বকাপ ইতিহাসে দলটি কখনো গ্রুপ পর্বও অতিক্রম করতে পারেনি। ফলে ফিফার বিধি অনুসারে বিশ্বকাপে তাদের জার্সি থেকে তারকাগুলো সরিয়ে ফেলতে হচ্ছে। তবে এটি নতুন কোনো ঘটনা নয়; ২০১৮ বিশ্বকাপেও ঠিক একই কারণে তারকাবিহীন লোগো ব্যবহার করে মাঠে নামতে হয়েছিল মিশরকে।

তারকার পাশাপাশি খেলোয়াড়দের নাম ও নম্বরের জন্য ব্যবহৃত সোনালি রং নিয়েও কড়া আপত্তি তুলেছে ফিফা। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা নান্দনিকতা বিবেচনায় এই রং ব্যবহার করলেও ফিফার মতে, টেলিভিশন সম্প্রচার কিংবা স্টেডিয়ামের আলোতে এটি যথেষ্ট স্পষ্টভাবে দেখা যায় না। সংস্থাটি জানিয়েছে, সোনালি রঙের কারণে দূর থেকে খেলোয়াড়দের শনাক্ত করতে রেফারি, কর্মকর্তাসহ দর্শকদেরও সমস্যা হতে পারে। তাই নাম ও নম্বরের ক্ষেত্রে সাদা বা হালকা রঙের মতো আরও দৃশ্যমান রং ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচগুলোতে ব্যবহৃত জার্সি আর মূল টুর্নামেন্টে ব্যবহার করতে পারবে না মিশর। বাধ্য হয়েই বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে নতুন সংস্করণের জার্সি প্রস্তুত করতে হচ্ছে পুমাকে। উল্লেখ্য, শুধু মিশরই নয়, জার্সির নকশা নিয়ে ফিফার এমন কড়াকড়ির মুখে পড়েছে আরও কয়েকটি দল। জার্সিতে ঐতিহাসিক ‘ব্যাটল অব ভার্তিয়ের’-এর চিত্র ব্যবহার করায় হাইতিকে এবং নাম ও নম্বরের রঙের কারণে মরক্কোকেও জার্সি সংশোধনের নির্দেশ দিয়েছে ফিফা।

বাংলাফ্লো/এফআইআর 

Tags: Bangla FlowEgypt National Football TeamEgypt World Cup JerseyFIFA Jersey RulesFIFA World Cup 2026Football News BangladeshMahmudPuma Football KitSports News BDখেলাধুলার খবরজার্সি বিতর্কফিফা বিশ্বকাপমিশর ফুটবল দল
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রতিবাদে ফিফা সভাপতির উপদেষ্টার পদত্যাগ
খেলা

বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রতিবাদে ফিফা সভাপতির উপদেষ্টার পদত্যাগ

জুলাই ৩১, ২০২৬
বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি
খেলা

বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

জুলাই ৩০, ২০২৬
হঠাৎ ভারতে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
ক্রিকেট

হঠাৎ ভারতে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

জুলাই ৩০, ২০২৬
পরবর্তী পোস্ট
ব্রাজিল নাকি মরক্কো, মেটলাইফ স্টেডিয়ামে আজ কার রেকর্ড ভাঙবে?

ব্রাজিল নাকি মরক্কো, মেটলাইফ স্টেডিয়ামে আজ কার রেকর্ড ভাঙবে?

ক্রিকেটার নাঈমকে পুলিশি নির্যাতন: পুলিশের ৩ সদস্যের পর ওসিও প্রত্যাহার

ক্রিকেটার নাঈমকে পুলিশি নির্যাতন: পুলিশের ৩ সদস্যের পর ওসিও প্রত্যাহার

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুমের নাটক ও ধর্ষণের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুমের নাটক ও ধর্ষণের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

প্রস্তাবিত সংবাদ

বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রতিবাদে ফিফা সভাপতির উপদেষ্টার পদত্যাগ

বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রতিবাদে ফিফা সভাপতির উপদেষ্টার পদত্যাগ

জুলাই ৩১, ২০২৬
গঙ্গা চুক্তি: কালক্ষেপণে সম্পর্কে ফাটলের শঙ্কা

গঙ্গা চুক্তি: কালক্ষেপণে সম্পর্কে ফাটলের শঙ্কা

জুলাই ৩১, ২০২৬
‘তেলাপোকা’ একজোট হলেই লণ্ডভণ্ড হবে পাকিস্তান: পাক স্বরাষ্ট্রমন্ত্রী

‘তেলাপোকা’ একজোট হলেই লণ্ডভণ্ড হবে পাকিস্তান: পাক স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

জুলাই ৩১, ২০২৬
‘বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে’: সিলেটে সারজিস আলমের কড়া হুঁশিয়ারি

‘বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে’: সিলেটে সারজিস আলমের কড়া হুঁশিয়ারি

জুলাই ৩১, ২০২৬
আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না মানুষ—পরীমণি

আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না মানুষ—পরীমণি

জুলাই ৩১, ২০২৬

বিভাগসমূহ

  • – টপ লিড নিউজ (375)
  • – লিড নিউজ (67)
  • – সেমি লিড (831)
  • অদ্ভুতুড়ে (5)
  • অন্যান্য (51)
  • অন্যান্য খেলা (35)
  • অপরাধ (76)
  • অর্থনীতি (102)
  • আদালত (103)
  • আন্তর্জাতিক (884)
  • কর্পোরেট নিউজ (17)
  • কৃষি (28)
  • ক্রিকেট (421)
  • খেলা (405)
  • চলচ্চিত্র (17)
  • চাকরি (93)
  • জনপদ (224)
  • টিপস-রিভিউ (1)
  • ডিজিটাল শর্ট (2)
  • তথ্যপ্রযুক্তি (86)
  • ধর্ম ও জীবন (24)
  • নারী (3)
  • পরিবেশ (31)
  • প্রবাস সংবাদ (44)
  • ফুটবল (327)
  • বরিশাল (11)
  • বাণিজ্য (45)
  • বাংলাদেশ (1,915)
    • কক্সবাজার (23)
    • কিশোরগঞ্জ (23)
    • কুড়িগ্রাম (4)
    • কুমিল্লা (4)
    • কুষ্টিয়া (3)
    • খাগড়াছড়ি (10)
    • খুলনা (10)
    • গাইবান্ধা (4)
    • গাজীপুর (11)
    • গোপালগঞ্জ (10)
    • চট্টগ্রাম (58)
    • চাঁদপুর (4)
    • চুয়াডাঙ্গা (6)
    • জয়পুরহাট (3)
    • জামালপুর (2)
    • ঝিনাইদহ (5)
    • টাঙ্গাইল (13)
    • ঠাকুরগাঁও (7)
    • ঢাকা (51)
    • দিনাজপুর (5)
    • নরসিংদী (5)
    • নাটোর (4)
    • নারায়ণগঞ্জ (5)
    • নীলফামারী (2)
    • নোয়াখালী (11)
    • পঞ্চগড় (4)
    • ফেনী (21)
    • বগুড়া (7)
    • বরগুনা (1)
    • বাগেরহাট (3)
    • ব্রাহ্মণবাড়িয়া (9)
    • ভোলা (3)
    • ময়মনসিংহ (10)
    • মাগুরা (7)
    • মুন্সীগঞ্জ (1)
    • মৌলভীবাজার (2)
    • রংপুর (4)
    • রাঙ্গামাটি (7)
    • রাজশাহী (10)
    • লক্ষ্মীপুর (5)
    • লালমনিরহাট (3)
    • শেরপুর (8)
    • সাতক্ষীরা (4)
    • সিরাজগঞ্জ (2)
    • সিলেট (13)
    • সুনামগঞ্জ (1)
    • হবিগঞ্জ (4)
  • বিনোদন (1,030)
  • বিশেষ (1)
  • ভিডিও নিউজ (280)
  • মতামত (13)
  • মাল্টিমিডিয়া (47)
  • রাজধানী (60)
  • রাজনীতি (481)
  • লাইফস্টাইল (160)
  • শিক্ষা (175)
  • শিল্প সাহিত্য (10)
  • শিশু কিশোর (3)
  • সমাজকথন (1)
  • সেলিব্রিটি সোশ‌্যাল (5)
  • স্পোর্টস (468)
  • স্পোর্টস লাইভ (12)
  • স্বাস্থ্য (58)

বিষয়সমূহ

Bangladesh Cricket Bangladesh Politics Bangla Flow BNP Bollywood News Cricket News Dhaka News Dhallywood News Donald Trump Election 2026 Entertainment News Entertainment News BD International News International News BD Mahmud Middle East Crisis National News BD Sports News BD Tarique Rahman World News আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তান এনসিপি ওয়েস্ট ইন্ডিজ খেলাধুলা জাতীয় সংবাদ জুলাই সনদ ডোনাল্ড ট্রাম্প ঢালিউড তারেক রহমান পাকিস্তান বলিউড বাংলাদেশ বাংলা ফ্লো বিএনপি বিনোদন সংবাদ বিসিবি ভারত মধ্যপ্রাচ্য মাহমুদ যুক্তরাষ্ট্র রাজনীতি লিড বিনোদন লিড স্পোর্টস সিনেমা
BanglaFlow

আমাদের লক্ষ্য রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বিনোদন, খেলা ও সংস্কৃতি নিয়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। বিবর্তিত বিশ্বের দৃষ্টিভঙ্গি চেনাবো। বাংলাফ্লো’র সঙ্গে সম্পৃক্ত করে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবো।

সাম্প্রতিক পোস্ট
  • বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রতিবাদে ফিফা সভাপতির উপদেষ্টার পদত্যাগ জুলাই ৩১, ২০২৬
  • গঙ্গা চুক্তি: কালক্ষেপণে সম্পর্কে ফাটলের শঙ্কা জুলাই ৩১, ২০২৬
  • ‘তেলাপোকা’ একজোট হলেই লণ্ডভণ্ড হবে পাকিস্তান: পাক স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই ৩১, ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • সার্কুলেশন
  • বিজ্ঞাপন
  • নীতিমালা
  • গোপনীয়তার নীতি

যোগাযোগ করুন

হাউজ নং বি/১৪৩, রোড নং ২২, নিউ ডিওএইচএস, মহাখালি, ঢাকা – ১২১২, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-১৩৩৫০৮৪০৯৮
ইমেইলঃ banglaflownews@gmail.com
স্বত্ব © ২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান
কোনো ফলাফল পাওয়া যায়নি
সব ফলাফল দেখুন
  • রাজনীতি
  • বাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • রাজধানী
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • তথ্যপ্রযুক্তি

২০২৪ -২০২৫ বাংলাফ্লো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । প্রকাশক ও সম্পাদকঃ ইবনে হাসান খান