স্পোর্টস ডেস্ক
ঢাকা: পর্দা উঠেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের! আর উদ্বোধনী ম্যাচেই মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত শুরু পেয়েছে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের নবম মিনিটেই হুলিয়ান কিনোনেসের গোলে লিড নেয় তারা। সেই ১-০ গোলের লিড ধরে রেখেই মধ্যাহ্ন বিরতিতে গেছে মেক্সিকানরা।
শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মেক্সিকো। প্রথমার্ধেই তারা বেশ কিছু দারুণ সুযোগ তৈরি করে। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন রাউল জিমিনেজ। কিন্তু তার বাঁ পায়ের জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রোনেন উইলিয়ামস।
তবে মেক্সিকোকে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। মিনিট ছয়েক পরই, অর্থাৎ নবম মিনিটে দলকে লিড এনে দেন হুলিয়ান কিনোনেস। ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার আরেকটি সুযোগ এসেছিল তার সামনে, কিন্তু এবার বল টার্গেটে রাখতে পারেননি তিনি; বল চলে যায় ক্রসবারের সামান্য ওপর দিয়ে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়েও মেক্সিকো জোরালো আক্রমণ শাণায়। এবার ব্রায়ান গুটিয়েরেজের একটি প্রচেষ্টা ব্যর্থ হলে ব্যবধান আর বাড়েনি।
প্রথমার্ধের পরিসংখ্যান একনজরে:
বল দখল: মেক্সিকো ৫৭% – ৪৩% দক্ষিণ আফ্রিকা
মোট শট: মেক্সিকো ১০টি – ২টি দক্ষিণ আফ্রিকা
অন টার্গেট শট: মেক্সিকো ২টি – ১টি দক্ষিণ আফ্রিকা
বাংলাফ্লো/এফআইআর






